৭ কিশোরকে সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে প্রেরণ

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ০০:৪৫

প্রণবকান্তি দেবের ‘জানা পথে অজানা প্রান্তরে' গ্রন্থের 'পাঠের শেষে' অনুষ্ঠানে বক্তারা

শাল্লায় গভীর রাতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে মিছিল করার অভিযোগে স্কুল—কলেজ পড়ুয়া সাত কিশোরকে আটক করেছে পুলিশ। পরবর্তীতে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এই ঘটনায় আটক কিশোরদের পরিবার ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র উদ্বেগ ও অসন্তোষ দেখা দিয়েছে।

 


আটককৃত কিশোররা হলো— ডুমরা গ্রামের বর্ষণ তালুকদার (১৭), সৌমিত্র দাস (১৬), অভি দাস (১৫), রুপম দাস (১৫), দ্বীপ্ত দাস (১৬), ইমন দাস (১৫) এবং হবিবপুর গ্রামের অনিক দাস (১৭)। স্থানীয় সূত্রের ভাষ্যমতে, আটককৃতদের মধ্যে বর্ষণ তালুকদার ও অভি দাস কলেজ পড়ুয়া ছাত্র এবং বাকিরা স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থী।

 

 

 

 

 


পুলিশের একটি বিশেষ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ঘুঙ্গিয়ারগাঁও বাজারের একটি দোকানে খাওয়া—দাওয়া বা পার্টি শেষে কিশোরদের দলটি সবজি বাজার ও থানা রোড এলাকা দিয়ে হেঁটে যাওয়ার সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে মিছিল করে। এ সময় শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সুহেল থানার পাশের শহীদ আলী পাবলিক উচ্চ বিদ্যালয়ের মাঠে হাঁটছিলেন। বিষয়টি তাঁর নজরে এলে পুলিশ তাৎক্ষণিকভাবে ৩—৪ জনকে আটক করে। পরবর্তীতে বাকিদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশের ওপর মহলের নির্দেশনায় তাদের বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা যায়।

 


ঘটনার পর থেকে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন আটককৃতদের স্বজনেরা। আটক অভি দাসের বাবা বাদল দাস জানান, তাঁর ছেলে কোনো ধরনের রাজনীতির সঙ্গে জড়িত নয়।
আরেক আটক শিক্ষার্থী রুপম দাসের মা হেপি দাশ বলেন, আমার ছেলে নবম শ্রেণীর বিজ্ঞানের ছাত্র এবং খেলাধুলায় পারদর্শী। তারা বন্ধুদের সাথে বাজারে খাওয়া—দাওয়া শেষে ঝোঁকের বশে স্লোগান দিয়েছে। রাজনৈতিক কোনো উদ্দেশ্যে বা দেশের বর্তমান পরিস্থিতি বুঝে তারা এটি করেনি। সামান্য আবেগের কারণে এভাবে মামলা দিয়ে ওদের ভবিষ্যৎ অনিশ্চয়তায় ফেলে দেওয়া আমাদের চিন্তায় ফেলেছে।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, উঠতি বয়সের কয়েকজন কিশোরের ক্ষণিক আবেগকে এত বড় অপরাধ হিসেবে দেখে সন্ত্রাসবিরোধী মামলায় জড়ানো অনুচিত হয়েছে। ভুল হলে তাদের সতর্ক করা বা সংশোধনের সুযোগ দেওয়া যেত। অল্পবয়সী শিক্ষার্থীদের রাজনৈতিক তকমা দিয়ে কারাগারে পাঠালে তাদের ভবিষ্যৎ বিনষ্ট হবে, যার প্রভাব পুরো সমাজেই পড়বে।

 


এ বিষয়ে শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সুহেল জানান, আটককৃতদের শুধুমাত্র শিক্ষার্থী হিসেবে দেখার সুযোগ নেই। গভীর রাতে হঠাৎ স্লোগান দিয়ে মিছিল বের করার পেছনে স্থানীয় জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কাসহ অন্যান্য আইনশৃঙ্খলাজনিত ঝুঁকি ছিল। তাই তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার