প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ০০:৪০
\ সাত \
অতীতে সময় ভালো ছিলো সত্য নয় এই কথা বলে ইতিহাস
মানুষ আসলে মানুষ শিকারি পৃথিবীতে বাহুবলে বসবাস
পৃথিবীতে হাজার বছর ধরে মূর্ত পুঁজির শাসন সহিংসতা
অতীতে সময় ভারি আততায়ী ছিলো ব্যুপনিবেশনি ব্যাপকতা
পুঁজির গল্পটা সত্য বটে হত্যা লুঠের কলঙ্কে ভরা কথকতা
সভ্যতার পরতে পরতে সমাহিত রক্তাক্ত ভীষণ বর্বরতা
যথারীতি এক প্রজাতির ঘাড়ে শাসক অপর প্রজাতির লোক
যুগে যুগে যুগান্তরে মানুষেরা মানুষের পীঠে মেরেছে চাবুক
কালে কালান্তরে পুঁজির পূজারী ধুর্ত বিভীষণ ভুলে গেছে নয়
এমন ঘটনা সব ঘটিয়েছে তারা করেছে শশ্মান লোকালয়
রক্তাঞ্জলি দিয়ে দিয়ে করেছে পুঁজির পূজা জবর আমড়াগাছি
নরকঙ্কালের পাহাড় চূড়ায় গর্বোদ্যত মদালস নাচানাচি
সভ্যতার সুচারু সংজ্ঞার তলে অসভ্যতা আচানক থাকে ঢাকা
নীতি সূত্র বিচার বিধান তঞ্চকতার উর্ধে তো নয়Ñ সবই ফাঁকা \
\ আট \
‘এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি’ বাক্য সার
পৃথিবীতে ‘ফুরায় না সাধ মিটে নাকো আশা’ বাদ মানুষ নাচার
মেফিস্তোফিলিস—চেলা ট্রাম্প পুতিনেরা ধরাতল করেছে দখল
যৌথমালিকানা নামে পুঁজির কুমির শ্রম গিলে খায় অনর্গল
মাক্স আদানিরা সেরা লক্ষ্মীভক্ত আর সবে গাঁড়ে গুদে একাকার
চলেবল চার শ বিশের অর্থনীতি ধরাতলে বটে চমৎকার
ঘরে ঘরে লগ্নিপুঁজি বাহবা কী জাদু দেখো মাথাপিছু জমে ঋণ
এক লক্ষ তিরিশ হাজার টাকা দেনা শিশুর ঘাড়ে জন্মের দিন
ব্যক্তিগত বৈভবের যাদু বিরান জীবনে চেরাপুঞ্জি খরাহর
বেগম পাড়ায় কেলি কেরামতি ভূলোকে অমরাবতী মনোহর
বিত্ত মানে সামাজিক সূত্র রাজনীতি দড় ধনী নির্ধনের ভর
ধনেমানে মালদার কেউ আবার কেউ বা তুচ্ছ লাফাঙ্গা ইতর
‘সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি’ অর্থনীতি মানে এই নীতি
মুচ্ছুদ্দির দর্মা বাড়েÑ জোর চালিয়াতিÑ চলে পুঁজিপুষ্ট রাজনীতি \
\ নয় \
এখন সময় ভালো নয় ভাসে ভুবন পালানো মনপবনের নাও
সারাদিন খেটেখোটে ক্লান্ত মজুর বুঝে না ভাব জগতের ভাও
ইমান কখনও বাড়ে কখনও কমে তেমনি ইনসাফও কমে বাড়ে
সম্পদের গুণে হয় কের্দানির জয় লয় রাষ্ট্রশাসনের ভারে
ভাবাদর্শের আদর্শ রটে দিকে দিকে পরি¯্রুত অন্দর বন্দর
মানুষেরা অমানুষ পেয়ে আদর্শের অলৌকিক পরশ পাথর
আদর্শের চন্দ্রাতপ তলে আগাছারা বাড়ে পবিত্র গ্রন্থের শ্লোক
উড়নচণ্ডী আকাশে উড়ে মনছাড়া হয়ে ছাড়ে মর্ত্য নরলোক
আদর্শের অগ্নিজল খেয়ে মাতোয়ারা যাবে ‘সব পেয়েছির দেশে’
দেশে দেশে মানুষেরা রঙ্গিন খোয়াব দেখে নাচে ভাবের আবেশে
বাণিজ্যের চালিয়াতি লুট হিংসা হত্যা লুপ্ত কতো জাতি—উপজাতি
বুদ্ধিজীবী বাড়ে শান্তি—সুখ—হৃদ্যতা ব্যতীত বাড়ে হিংসার সংস্কৃতি
দিনে দিনে দড় আদর্শের চেরাপুঞ্জি পৃথিবীটা পাঁঠা অষ্টমীর
মেফিস্তোফিলিস—চেলা সিংহাসনে সমাসীন জপে শান্তির জিকির \
উপসম্পাদকীয় থেকে আরো পড়ুন