দখল-দূষণমুক্ত, প্রবাহমান ও জীবন্ত নদীর দাবি

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:৪৯

বিশ্ব নদী দিবস পালিত

‘দখল—দূষণমুক্ত, প্রবাহমান ও জীবন্ত নদী চাই’ স্লোগানকে সামনে রেখে বিশ্ব নদী দিবস উদযাপন করেছে হাওর ও নদী রক্ষা আন্দোলন। রবিবার বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে সংগঠনের জেলা সভাপতি মো. রাজু আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় মানববন্ধন হয়।

 

 

 


এ সময় উপস্থিত ছিলেন হাওর ও নদী রক্ষা আন্দোলনের উপদেষ্টা চিত্তরঞ্জন তালুকদার, পরিমল কান্তি দে, সুখেন্দু সেন, কানিজ ফাতেমা, সহসভাপতি মো. মুজাহিদুল ইসলাম মজনু ও ওবায়দুল মুন্সী, সাংগঠনিক সম্পাদক ইজাজুল হক চৌধুরী নাছিম, বাঁধ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক মোশফিকুর রহমান স্বপন, সদস্য কর্ণবাবু দাশ, সদর উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ফারুক আহমদ, পৌর কমিটির যুগ্ম আহ্বায়ক বাবলু। এ ছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মী, পরিবেশবাদী, শিক্ষক, সাংবাদিক এবং নদীপারের সাধারণ মানুষ মানববন্ধনে অংশ নেন।

 


মানববন্ধনে বক্তারা বলেন, সুনামগঞ্জের প্রাণ হলো নদী ও হাওর। কিন্তু অপরিকল্পিত উন্নয়ন, দখল, দূষণ ও অবৈধ বালু উত্তোলনের কারণে সুরমা, যাদুকাটা, কুশিয়ারা, চলতি, চিলাই, খাসিয়ামারা, মুগাই, রক্তি, মহাসিং, নলজুরি, ধোপাজানসহ জেলার ছোট—বড় নদী ও হাওরগুলো অস্তিত্ব সংকটে পড়েছে। নদীগুলোর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে অবিলম্বে অবৈধ দখলদারদের উচ্ছেদ এবং দূষণ রোধে কঠোর আইন প্রয়োগের দাবি জানান বক্তারা।
বক্তারা আরও বলেন, নদী বাঁচানো কেবল পরিবেশবাদীদের দায়িত্ব নয়, এটি মানুষের অস্তিত্বের লড়াই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নদীগুলোকে সজীব ও বহমান রাখতে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার