‘চাঁদাবাজির গডফাদার’ আখ্যার প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:১২

অভিযোগ ভিত্তিহীন, দাবি বিএনপির তিন নেতার

জামালগঞ্জে নৌযান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বিএনপি নেতাদের ‘চাঁদাবাজির গডফাদার’ আখ্যা দিয়ে বক্তব্য দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপির আহবায়কসহ তিন নেতা। সোমবার বিকালে জামালগঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগকে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তারা।

 


সংবাদ সম্মেলনে পৃথক লিখিত বক্তব্যে জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শফিকুর রহমান, সদস্য শাহ মো. শাহজাহান এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুক মিয়া বলেন, সম্প্রতি তাদের নাম ব্যবহার করে একটি অসাধু ও স্বার্থান্বেষী মহল মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ তুলে ব্যানার তৈরি করে মিছিল ও মানববন্ধন করেছে। বিষয়টি তাদের নজরে আসার পর তারা বিস্মিত ও হতবাক হয়েছেন।

 


তারা দাবি করেন, বিআইডব্লিউটিএর সংশ্লিষ্ট ইজারা তাদের নামে নয়। অথচ একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের নাম জড়িয়ে বিভিন্ন মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। এর মাধ্যমে রাজনৈতিক ও সামাজিকভাবে তাদের হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে।

 


লিখিত বক্তব্যে তারা আরও বলেন, তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ ও বক্তব্য প্রচার করা হচ্ছে, সেগুলোর কোনো ভিত্তি নেই। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তাদের ব্যক্তিগত ও সামাজিক ভাবমূর্তি ক্ষুন্ন করার পাশাপাশি জামালগঞ্জ উপজেলার ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

 


এর আগে নৌযান শ্রমিকদের রবিবারের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে তাদের বিরুদ্ধে দেওয়া বিভিন্ন বক্তব্যেরও প্রতিবাদ জানান তারা। সংবাদ সম্মেলনে বিএনপির স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার