নৈরাজ্যের বিরুদ্ধে সজাগ থাকতে হবে: এমপি কয়ছর

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ২০:২৫

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপির, অঙ্গ ও সহযোগী সংগঠন। সোমবার বিকালে  প্রতিবাদ মিছিলটি জগন্নাথপুর পৌর পয়েন্ট থেকে বের হয়। এরপর পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় পৌর পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়। প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন সুনামগঞ্জ—৩ (জগন্নাথপুর—শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ। 

 


পরে  জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাষ্টারের সভাপতিত্বে ও পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দিন মিটু এবং উপজেলা বিএনপির যুগ্ম—আহবায়ক জামাল উদ্দিন আহমেদের পরিচালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ—৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ। 

 


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা দেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করার পাঁয়তারা করছে। আমরা আজকের এই প্রতিবাদ মিছিল পরবর্তী সমাবেশ থেকে জানিয়ে দিতে চাই, এই দেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগের স্থান আর হবে না। খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে রায় অবশ্যই কার্যকর করা হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল স্তরের নেতাকর্মীকে সজাগ থাকতে হবে। যারাই এদেশে সন্ত্রাস করার চেষ্টা করবে, উন্নয়ন—উৎপাদনের বাধাগ্রস্ত করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে হবে। 

 

 


তিনি আরও বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এরই ধারাবাহিকতায় জগন্নাথপুর ও শান্তিগঞ্জ এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে উন্নয়নের ছেঁায়া লেগেছে। 
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও পি.পি অ্যাড. মল্লিক মঈন উদ্দিন সুহেল, জেলা বিএনপির সদস্য আব্দুল মুকিত, জেলা বিএনপির সদস্য অ্যাড. জিয়াউর রহিম শাহিন, উপজেলা বিএনপি যুগ্ম—আহবায়ক সৈয়দ মুসাব্বির আহমদ, যুগ্ম—আহবায়ক আব্দুস সোবহান, যুগ্ম—আহবায়ক সুহেল আহমদ খান টুনু, জগন্নাথপুর পৌর বিএনপির যুগ্ম—আহবায়ক আব্দুল মতিন, দিলু মিয়া, শামসুল ইসলাম, তকবুর মিয়া, উপজেলা বিএনপির সাবেক সহ—সভাপতি রফিকুল ইসলাম খসরু, সাবেক চেয়ারম্যান, উপজেলা বিএনপি সদস্য সদস্য লুতফুর রহমান, সদস্য মির্জা আবুল কাশেম স্বপন, সদস্য সানোয়ার হোসেন সুনু, যুক্তরাজ্য বিএনপির সাবেক সদস্য মির্জা নিকছন, পৌর বিএনপির সদস্য আছকির আলী, সাবেক চেয়ারম্যান, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, উপজেলা যুবদলের যুগ্ম—আহবায়ক জুবেদ আলী লখন, জগন্নাথপুর পৌর যুবদলের আহবায়ক লিটন মিয়া, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হারুনুর রশিদ হারুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসিম আহমেদ রুয়েল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল আমিন, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামসুল ইসলাম জাবির, পৌর ছাত্রদলের আহবায়ক ইমন আহমেদ, সদস্য সচিব মোবারক হোসেন তুহিন, জগন্নাথপুর কলেজ ছাত্রদলের সভাপতি জাকারিয়া আহমেদ, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সাখায়াত হোসেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার