প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ২১:১৪
ছাতক পৌরসভার বাগবাড়ি মহল্লার বাসিন্দা গিয়াস উদ্দিন আহমেদ সোহেল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার বাংলাদেশ সময় দুপুর ১টায় যুক্তরাজ্যের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। বাংলাদেশ ছাড়াও তিনি যুক্তরাজ্য ও ভারতে চিকিৎসা গ্রহণ করেন।
মরহুম গিয়াস উদ্দিন আহমেদ সোহেল বাগবাড়ি গ্রামের মরহুম হাবিব উল্লাহর ৩য় পুত্র। তিনি সুনামগঞ্জ—৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন এবং ছাতক সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মঈন উদ্দিন আহমেদের ছোট ভাই।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, দুই ভাইসহ অসংখ্য আত্মীয়—স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। মরহুমের মরদেহ দেশে আনা হবে কি না—সে বিষয়ে পরিবার এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। জানাজার সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। পরিবারের সদস্যরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সর্বস্তরের মানুষের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
এদিকে সুনামগঞ্জ—৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলনের ছোট ভাই গিয়াস উদ্দিন আহমেদ সোহেল এর মৃত্যুতে শোক প্রকাশ করেছে সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
উপজেলার খবর থেকে আরো পড়ুন