প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:৩২
মো. আসাদুজ্জামান ওরফে পঙ্কজ
একাধিক মামলার আসামি এবং চিহ্নিত ‘মাদক সম্রাট’ মো. আসাদুজ্জামান ওরফে পঙ্কজকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে শহর থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। এ নিয়ে বিগত কয়েকবছরে ২০ বার গ্রেপ্তার হয়ে জেল থেকে জামিনে বের হয়েছে এই পঙ্কজ। ২০ মামলার ১৭টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আর বাকি ৩ টা নারী ও শিশু নির্যাতন দমন সহ অন্যান্য আইনে।
মাদক বিক্রি করে বিভিন্ন এলাকায় একাধিক ভবনের শহরের সবচেয়ে বড় ইয়াবা ডিলারদের একজন। মালিক বনে যাওয়ার তথ্যও আছে পঙ্কজের বিরুদ্ধে। বর্তমানে নিজস্ব বিলাসবহুল গাড়ি চড়ে মাদক বিক্রি করে পঙ্কজ। তার গ্রেপ্তারের খবরে বরাবরের মতো শহরের মানুষ স্বস্তির শ্বাস ফেললেও কিছুদিন পর জামিনে মুক্ত হয়ে ফের জড়িয়ে পড়ে ইয়াবাসহ অন্যান্য মাদক কারবারে।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো রতন সেখ বলেন, ২০টি মামলার আসামি পঙ্কজ। তাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার আদালতে পাঠানো হবে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন