ছাতকে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:১৮

নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ ও তার সহযোগি সংগঠনের দেশ বিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও সন্ত্রাসী হামলা ভাংচুরের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ছাতক উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ—সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি মঙ্গলবার বিকেলে ছাতক বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে শহরের ট্রাফিক পয়েন্টে গিয়ে শেষ হয়।

 

 

 

 

 

 


ছাতক পৌর বিএনপির আহবায়ক শামছুর রহমান শামছু'র সভাপতিত্বে ও পৌর বিএনপির যুগ্ম আহবায়ক, সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন সুমেনের পরিচালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ—সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ উদ্দিন, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল, যুগ্ম আহ্বায়ক শাহ শফিকুল আলম মতি, যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন, পৌর বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন মহী, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সামসুর রহমান বাবুল,শহিদুর রহমান সোহেল,উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কয়েছ আহমেদ, ফয়জুর রহমান আতাউর রহমান এমরান,দিদার আলম,এড.আব্দুল কাহার, মতিউর রহমান।

 

 


এছাড়াও উপস্থিত ছিলেন ছাতক সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহেদুল ইসলাম আহবাব, দক্ষিণ খুরমা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শামীম আলম নোমান, জাউয়াবাজার ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন, গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল হক, ছৈলা আফজালাবাদ ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুর রউফ, ইসলামপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুস সামাদ, সিংচাপইড় ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান এবং দোলারবাজার ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাকি বিল্লাহ, শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফি উদ্দিন, উপজেলা জাসাসের আহ্বায়ক আব্দুল আলিম, কৃষকদলের আহ্বায়ক মনির উদ্দিন, পৌর যুবদলের আহ্বায়ক খায়ের উদ্দিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিজন তালুকদার, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. ফয়জুল আহমদ পাবেল, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মোমেন মামনুন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল হোসেন, সদস্য সচিব শংকর দাস, জেলা ছাত্রদলের  সহ সভাপতি মাহবুব আহমদ, সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল বাকি মুহিত, এমদাদুর রহমান ইমন, পৌর ছাত্রদলের আহবায়ক স্বাচ্ছা আবেদীন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফ উদ্দিন মাহিব, ছাত্রদলের আব্দুল আজিজ ফয়সাল, সাহেদ ইয়াসিন, লাভলু তালুকদার, সোনা আলী, মাহদিউল আলম, রুহুল আমিন, মোহাম্মদ আলী, আল আমিন তাশরিফ প্রমুখ।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার