প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:১৫
জামালগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জামালগঞ্জ উপজেলা মডেল মসজিদের হলরুমে সম্মেলন অনুষ্ঠিত হয়। মুফতি তাওহীদুল ইসলামের সভাপতিত্বে ও হাফিজ কামাল উদ্দিনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি শহিদুল ইসলাম পলাশী।
সম্মেলনে জামালগঞ্জ উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি মুফতি তাওহীদুল ইসলাম, সিনিয়র সহসভাপতি মফিজুর রহমান আলাল, সহসভাপতি হাফিজ কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা তাহির আলী এবং মাওলানা কাউছার আহমদ সহসাধারণ সম্পাদক নির্বাচিত হয়।
সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করার পাশাপাশি ইসলামী মূল্যবোধ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
উপজেলার খবর থেকে আরো পড়ুন