কবিতা

জীবিত লাশের কথা

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:৩১

চৌদ্দ \ 
আত্মচ্ছিন্ন একাকিত্বে অর্থহীন দিনে কাঁধে নিয়ে নিহত বিশ^াস 
পুঁজিপিষ্ট মানুষেরা অন্তহীন ক্লান্তি নিয়ে শূন্যতায় নেয় শ^াস
 এই লোক লোক নয় উত্তপ্ত তাওয়া হতে ঝটি জলন্ত উনুন  
দগ্ধ হয়ে মরে জীব মানব মানবিকতা যতো বৈধতা কানুন
 
অপাংক্তেয় বেশি পৃথিবীতে তারা যারা মানবজাতির মুক্তিব্রতী  
প্রিয় বেশি অস্ত্রধর ধনের প্রহরী প্রীতি পোষে কুবেরের প্রতি
মহাযুদ্ধ আণবিক বোমা আত্মসাতে দড় দক্ষযজ্ঞ বিশ^জুড়ে 
মানুষের ভাবিকাল অর্থহীন ফাঁপা আণবিক আতঙ্কের তোড়ে

বিপন্ন বিহ্বল অর্থহীন বিমূঢ় মানুষ ভিড় করে চারধারে
তৃতীয় বিশে^র কোনও ঘরে জন্মমাত্র ঋণের পাহাড় নিয়ে ঘাড়ে
ঋণ দেয় বিশ^ব্যাংক প্রকল্প ও কর্মসূচি চলে শর্ত থাকে কড়া
দিনে দিনে বাড়ে দেনা কড়া শর্তে উন্নয়ন কাজ ব্যর্থতায় ভরা

দিনে দিনে বাড়ে দেনা নিতিনিত্য পণ্যদাম আর বেকারত্ব বাড়ে 
সুখ শান্তি নিরাপত্তা অসহায় রক্তাপ্লুত মানুষের ঢেড়া ছাড়ে \ 
(চলবে)

উপসম্পাদকীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার