ইছরাক আলী এন্ড শায়রুননেছা প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:১১

জগন্নাথপুর পৌর এলাকার হবিবনগরে ‘ইছরাক আলী এন্ড শায়রুননেছা প্রাথমিক বিদ্যালয়’ এর নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হবিবপুর দক্ষিণপাড়ার বাসিন্দা বিশিষ্ট শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী দুলদুল বারী আনুষ্ঠানিকভাবে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ উপলক্ষ্যে প্রতিষ্ঠাতা দুলদুল বারীর সভাপতিত্বে ও বিদ্যালয়ের শিক্ষক সাইদুর রহমান সাঈদের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ যুক্তরাজ্য প্রবাসী এম এ কাহার। 

 


বিশেষ অতিথির বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম ভূঁইয়া ও জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজউদ্দিন আহমদ।  অন্যদের মধ্যে বক্তব্য দেন সালাহ উদ্দিন আহমেদ, সুফি মিয়া, সালামত মিয়া, ঝুমন মিয়া, ওবায়দুর রহমান হামজা প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাসমিনা আক্তার। সভার শুরুতে পবিত্র কোরবান থেকে তেলাওয়াত করেন ৫ম শ্রেণির শিক্ষার্থী আনিকা আক্তার। 
সভায় বক্তারা বলেন, এলাকায় শিক্ষার আলো ছড়াতে হবিবপুরের বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী দুলদুল বারীর এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তিনি গত দুই বছর ধরে নিজস্ব অর্থায়নে ঘর ভাড়া নিয়ে এই বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। আজ তিনি নিজের মালিকানাধীন ১২ শতক  জমি দান করে সেখানে স্থায়ী নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, যা এই অবহেলিত জনপদে শিক্ষার আলো জ্বালাতে এক অনন্য ভূমিকা রাখবে। তাঁর মতো সমাজের বিত্তশালী ও সুহৃদ ব্যক্তিরা যদি এমন মহতি কাজে এগিয়ে আসেন, তবেই একটি সুন্দর ও আলোকিত সমাজ গঠন সম্ভব। পরে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার