জামালগঞ্জে ৪ ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:১৪

‎জামালগঞ্জ উপজেলায় মৎস্য ও পশু খাদ্য আইন, ২০১০—এর ২০ ধারায় অভিযান চালিয়ে চার ব্যবসায়ীকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ‎‎মঙ্গলবার বিকালে উপজেলার জামালগঞ্জ বাজার ও সাচনা বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন দোকানে মৎস্য ও পশুখাদ্য সংক্রান্ত বিষয় পরিদর্শন করা হয়।‎অভিযানে 

 


জামালগঞ্জ বাজারের পোল্টি্র মুরগি ব্যবসায়ী রোকন হাসান এবং সাচনা বাজারের মুরগি ব্যবসায়ী ফারুক আহমদ, নবী হোসেন ও সাইফুল ইসলামকে মৎস্য ও পশু খাদ্য আইন, ২০১০—এর ২০ ধারায় জরিমানা করা হয়। চার ব্যবসায়ীকে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

 


‎অভিযান পরিচালনা করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিল্পী রাণী মোদক এবং সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম শান্ত ও জামালগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. শামসুল হক।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার