৯ মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালানী পণ্য জব্দ

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৩৬

উত্তর-পূর্ব সরাইল রিজিয়ন

সীমান্ত সুরক্ষা ও চোরাচালানবিরোধী অভিযানে গত নয় মাসে সরাইল রিজিয়নের অধীন ১৩টি ব্যাটালিয়ন ৯৩১ কোটি ২৭ লাখ ২২ হাজার ৫৯২ টাকা মূল্যের মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানী মালামাল জব্দ করেছে। এ সময় বিভিন্ন ঘটনায় ৩০৫ জনকে আটক করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। 

 

 

 

 

 


বুধবার সরাইল রিজিয়নের ১৩টি ব্যাটালিয়নের পক্ষ থেকে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)—এর উদ্যোগে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, সরাইল রিজিয়নের আওতাধীন প্রায় ১ হাজার ২০৪ কিলোমিটার সীমান্তে সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ ও শ্রীমঙ্গল— এই চারটি সেক্টরের অধীনে ১৩টি ব্যাটালিয়নের ২১১টি বিওপি সার্বক্ষণিক নজরদারি ও টহল কার্যক্রম পরিচালনা করছে। গত জানুয়ারি  থেকে সেপ্টেম্বর পর্যন্ত পরিচালিত অভিযানে ১১টি পিস্তল, ৯টি ম্যাগাজিন, ৭টি এয়ার গান, ৫টি পাইপ গান ও ৬২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। এছাড়াও ১৯ কেজি উচ্চ বিস্ফোরক, ১১৭টি ডেটোনেটর ও ৩০ মিটার ডেটোনেটর তারও জব্দ করা হয়।

 

 

 

 

 


মাদকবিরোধী অভিযানে ৩ লাখ ১২ হাজার ৯১০ পিস ইয়াবা, ১৩ হাজার ৮০৮ কেজি গাঁজা, ৬২ হাজার ৬৭৬ বোতল বিদেশি মদ ও বিয়ার, ১৫ হাজার ৫৮১ বোতল ফেনসিডিল ও ইস্কাফ সিরাপ, ৩ লাখ ৭৩ হাজার ৫৭১ পিস বিভিন্ন ধরনের যৌন উত্তেজক ট্যাবলেট এবং ১৬৯ লিটার চোলাই মদ আটক করা হয়েছে। এছাড়াও সীমান্ত এলাকায় প্রাকৃতিক সম্পদ রক্ষায় অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন প্রতিরোধে অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ১৫ হাজার ৯০০ ঘনফুট পাথর ও ৭ হাজার ৩০০ ঘনফুট বালু জব্দ করা হয়েছে।

 

 

 

 

 


বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি গত নয় মাসে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাহিনীটি। বন্যাকবলিত এলাকায় খাদ্য, চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহের পাশাপাশি আধুনিক প্রযুক্তির মাধ্যমে দুর্গম এলাকায় জরুরি ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। 

 


সীমান্ত এলাকার তরুণ ও স্থানীয় জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল করে তুলতে সিলেট সেক্টরের উদ্যোগে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণেরও আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি চোরাচালানবিরোধী সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।

 


মিডিয়া ব্রিফিংয়ে বিজিবির পক্ষ থেকে বলা হয়, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধ, অস্ত্র ও বিস্ফোরক পাচার রোধ, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং সীমান্তবর্তী মানুষের কল্যাণে বিজিবির কার্যক্রম অব্যাহত থাকবে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার