প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ২০:৩০
সড়ক পরিবহনে শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। গত ২৯ সেপ্টেম্বর রাতে সুনামগঞ্জ সদর উপজেলায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন ও রুট পারমিট না থাকা এবং চেয়ার কোচকে অবৈধভাবে স্লিপার কোচে রূপান্তর করার অপরাধে ৩টি মামলা দায়ের করে ৩ জন অভিযুক্তকে মোট ৩ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জননিরাপত্তা রক্ষা ও সড়ক পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সুনামগঞ্জ জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন