প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ২০:৩২
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
আলোচনা সভায় বক্তারা তথ্য অধিকার আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। নাগরিকদের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করা এবং সরকারি—বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে তথ্য অধিকার আইনের যথাযথ প্রয়োগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।
এসময় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের মধ্যে তথ্য অধিকার আইন ও নাগরিক অধিকার সম্পর্কে সচেতনতা তৈরির বিষয়েও সভায় আলোচনা করা হয়।
উপজেলার খবর থেকে আরো পড়ুন