বিশ্বম্ভরপুরে শিক্ষার্থীদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ২০:৩৯

বিশ্বম্ভরপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর তিন দিনব্যাপী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা গণমিলনায়তনে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, অভিনয়, নৃত্য, হামদ—নাত, রচনা ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বুধবার প্রতিযোগিতার সমাপনী দিনে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয়। সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান আশিক এবং বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুনুর রশিদ।


সমাপনী দিনে বিচারকের দায়িত্ব পালন করেন কামিল মাদ্রাসার শিক্ষক মাওলানা নূরে আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহজাহান মিয়া, মাছিমপুর দাখিল মাদ্রাসার সুপার সালেহ আহমদ, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. নুরুজ আলী ও কেয়ারটেকার মাওলানা ফয়সাল আহমদ।


অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা শিক্ষা অফিসার (এটিও) আবু রায়হান, উপজেলা নির্বাচন অফিসার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের দীপঙ্কর বাবু।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার