বিজ্ঞান বিতর্কে যুক্তি-তর্কের লড়াই

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৫১

চাপিয়ে দেওয়া নয় যুক্তি-তর্কেই মিলবে সমাধান। সেই যুক্তি-তর্কে নিজেকে যুক্ত করতে বুধবার সকাল নয়টা থেকেই শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এসে হাজির হয় জেলার আটটি স্কুলের বিতার্কিক দল। মিলনায়তনে এসেও নিজেদের শানিত করতে নানা রকম চেষ্টা ছিল তাদের। যুক্তিবাদী ও বিজ্ঞান মনস্ক প্রজন্ম গড়ার এই আয়োজন যেন উৎসবমুখর হয় বুদ্ধিদীপ্ত কিশোর—কিশোরীদের উপস্থিতিতে।

 


সুনামগঞ্জ শহরের সরকারি এসএসি বালিকা উচ্চ বিদ্যালয়, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়, এইচএমপি উচ্চ বিদ্যালয়, আমবাড়ি উচ্চ বিদ্যালয়, লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় ও বিয়াম ল্যাবরেটরী স্কুলের বিতার্কিকরা অংশ নেয়। সমকাল—বিএফএফের ১২তম বিতর্কের আসর এটি। বিজ্ঞানের কল্যাণ—অকল্যাণ নিয়ে পাল্টা—পাল্টি বাগযুদ্ধে জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির দুইটি মিলনায়তনই মুখর হয়ে উঠে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় জেলার জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় দল। রানার্সআপ হয় সুনামগঞ্জ শহরের সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয় দল। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের বিতার্কিক পূর্বা পাল।

 


চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান।
এর আগে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পাঠ্য বইয়ের বাইরে অন্যান্য শিক্ষামূলক কার্যক্রমে যারা নিজেদের সমৃদ্ধ করবে। ভবিষ্যতের বাস্তব জীবনে তারা এগিয়ে থাকবে। সমকাল—বিএফএফের এই বিজ্ঞান বিতর্ক আয়োজনে অংশগ্রহণ করার আগে নিশ্চয়ই নিজেদের তৈরি করে এসেছেন শিক্ষার্থীরা। এটি তাদের ব্যক্তি জীবনে সম্পদ হয়ে থাকবে। ছাত্রজীবনে যারাই এভাবে নিজেদের এসব কার্যক্রমে যুক্ত করে এসেছেন, কর্মজীবনে তাদের কথা বলার জড়তা কেটে যায়। যে কোন আলোচনার আসরে তারা মধ্যমণি হয়ে থাকেন।

 


চূড়ান্ত পর্বের বিচারক ছিলেন সুনামগঞ্জ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক জাকির হোসেন, অব. অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, লেখক—সাংবাদিক সৌরভ ভূষণ দেব।
এছাড়া সকাল থেকে বিভিন্ন পর্বের বিচারক ছিলেন সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক সুভাস চন্দ্র দাস, আমবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দীপঙ্কর শর্মা চৌধুরী, সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের সুলতান আহমদ, লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শাহজালাল সুমন, এইচএমপি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জিয়াউর রহমান, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক চিত্তরঞ্জন দাস। 
বিভিন্ন পর্বে সঞ্চালনার দায়িত্ব পালন করেন সমকাল সুহৃদ সমাবেশের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাড. মাহবুবুল হাসান শাহীন ও যুগ্ম সম্পাদক অমিত রায়।
এছাড়াও সুহৃদ সংগঠক অভিজিৎ রায়, মুশফিকুর রহমান স্বপন, তুর্য দাস, মহিম উদ্দিন রবিন, আদনান সামি ফাহিম, নাজমুল ইসলাম খান, তাহমিদুল হক ও রাহি সকাল থেকে সহযোগিতা করেন এই আয়োজনে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার