‘প্রবীণদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা আমাদের দায়িত্ব’

প্রকাশিত: ০১ অক্টোবর, ২০২৬ ২৩:১৪

আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাঁকজমকপূর্ণ আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস। এ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

 

 


বৃহস্পতিবার আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবীণদের অভিজ্ঞতা, জ্ঞান ও ত্যাগের ওপর ভিত্তি করেই গড়ে উঠেছে আমাদের আজকের আধুনিক সমাজ। তাঁদের সুস্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা এবং মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা আমাদের সবার নৈতিক দায়িত্ব।

 


অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ। এ ছাড়া জেলার বিভিন্ন সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ আলোচনা সভায় অংশ নেন।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নিবাস রঞ্জন দাশের সভাপতিত্বে সভায় বক্তারা প্রবীণবান্ধব সমাজ গঠনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন এবং প্রবীণদের প্রতি সহমর্মিতা ও শ্রদ্ধা বাড়ানোর আহ্বান জানান।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার