প্রকাশিত: ০৩ অক্টোবর, ২০২৬ ২৩:৩৩
সভাপতি সোনা মিয়া, সম্পাদক অহিদুল ইসলাম
ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়ন বিএনপির দ্বি—বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় বাদশাগঞ্জ পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সম্মেলন হয়।
ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলীর সভাপতিত্বে এবং জি এম মমতাজুর রহমান কাজলের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোতালেব খান। এছাড়া অন্যান্যের মাঝে উপজেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী, যুগ্ম আহ্বায়ক আব্দুল হক, এসএম রহমত, নুরুল ইসলাম বিএসসি, জুলফিকার আলী ভুট্টোসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে কাউন্সিলরদের সরাসরি ভোটে ইউনিয়ন বিএনপির সভাপতি, সিনিয়র সহসভাপতি, সাধারণ সম্পাদক, সহসাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি পদে আবু তাহের সোনা মিয়া ১৪৮ ভোট এবং সাধারণ সম্পাদক পদে মো. অহিদুল ইসলাম ভোট ১০৮ ভোট পেয়ে নির্বাচিত হন। এছাড়া সিনিয়র সহসভাপতি পদে দেলোয়ার হোসেন, সহসাধারণ সম্পাদক পদে আল আমিন এবং সাংগঠনিক সম্পাদক পদে সিদ্দিকুর রহমান বিজয়ী হন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন