সাইদুর রহমান সাঈদের আলোতে আঁধার ঢাকে’ গ্রন্থের মোড়ক উন্মোচন

প্রকাশিত: ০৪ অক্টোবর, ২০২৬ ০০:১২

সাংবাদিক, প্রাবন্ধিক, কবি সাইদুর রহমান ‘সাঈদের আলোতে আঁধার ঢাকে’ গ্রন্থের মোড়ক উন্মোচন শনিবার সিলেটের স্টেশন রোডস্থ বাসিয়া প্রকাশনী অফিসে অনুষ্ঠিত হয়। অসুস্থ লেখক সাইদুর রহমান সাঈদের অনুপস্থিতি অনুষ্ঠিত প্রকাশনা অনুষ্ঠানটি আনন্দের চেয়ে বিষাদে রূপ নেয়। লেখকের ভক্তরা বই নিয়ে আলোচনার বদলে লেখককে নিয়েই স্মৃতিচারণ করতে থাকেন। 

 


প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ গবেষক কবি এ কে শেরাম বলেন, আজকের অনুষ্ঠানটি সম্পূর্ ব্যতিক্রম। কারণ প্রকাশনা অনুষ্ঠানে বই নিয়ে আলোচনা করা হয় কিন্তু আজকের অনুষ্ঠানে শুধু লেখককে নিয়ে আলোচনা করা হচ্ছে। আজকের অনুষ্ঠানে হাততালির বদলে নিরব ও নিস্তব্ধ ছিলেন সকলেই। এত মানুষের প্রতি মানুষের ভালোবাসা ফুটে উঠেছে। একজন মানুষ সফল না হলে সেভালোবাসা পাওয়া যায় না। তিনি একজন সফল মানুষ, সফল লেখক। 
তিনি আরও বলেন সাম্যবাদী চেতনা, নির্যাতিত নীপিরিত মানুষের প্রতিবাদ এ গ্রন্থে দক্ষতার সাথে লেখক ফুটিয়ে তুলেছেন। তার প্রতিটি গ্রন্থই মানুষকে সাহস যোগায়, শক্তি দেয় সমাজ পরিবর্নের।

 


আফলাতুন নেছা-পীর বকস ট্রাস্টের প্রথম প্রকাশিত গ্রন্থ ‘আলোতে আঁধার ঢাকে’। এবার থেকে ট্রাস্ট প্রতি বছর একটি করে বই প্রকাশের উদ্যোগ নিয়েছে। সৃজনশীল প্রতিভা বিকাশ, প্রসার ও সংরক্ষণের জন্য ট্রাস্টের এ মহতী উদ্যোগ।

 


বাসিয়া প্রকাশনী ও আফলাতুন নেছা-পীর বকস ট্রাস্টের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত মোড়ক উন্মোচনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের চেয়ারম্যান, পূর্ব স্টেশন রোডস্থ ব্যবসায়ী সমিতির সভাপতি, কামালবাজার ইউনিয়নের বর্তমান মেম্বার মো. ছোয়াব আলী।

 


গীতিকবি হরিপদ চন্দের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ গবেষক কবি এ কে শেরাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাস্কর সম্পাদক কবি পুলিন রায়,অধ্যাক্ষ নিয়াজ উদ্দিন, অধ্যাপিকা জান্নাত আরা খান পান্না, ছড়াকার অজিত রায় ভজন, কবি ও রাজনীতিবিদ দেওয়ান মতিউর রহমান খান, কবি সুমন বনিক, গোয়ালাবাজার গণপাঠাগারের সম্পাদক মো. আরজু মিয়া ।

 


অতিথি হিসেবে ইংল্যান্ড থেকে অনলাইনে সংযুক্ত হন আফলাতুন নেছা-পীর বকস ট্রাস্টের পাণ্ডুলিপি যাচাই বাচাই কমিটির সভাপতি প্রবীণ সাংবাদিক ও গবেষক মতিয়ার চৌধুরী।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাসিয়া প্রকাশনীর জনসংযোগ কর্মকর্তা, বিশিষ্ট নাট্যকার ও লেখক বাবুল আহমদ। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন কবি মুনিরা সিরাজ চৌধুরী, কবি কামাল আহমদ, সাংবাদিক ও কবি মোহাম্মদ নূরুল ইসলাম, দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক এম আলী হোসাইন, সাংবাদিক জালাল জয়, কবি ও সাংবাদিক নুরুদ্দীন রাসেল, কবি বিজন চন্দ্র দাস বিজয়, সাংবাদিক এমরান ফয়সল, আফলাতুন নেছা-পীর বকস ট্রাস্টের কোষাধ্যক্ষ লেখক রহমত আলী খোকন ও নাফিস ইকবাল।

সিলেট থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার