১৪ ঘণ্টা পর দরজা ভেঙে উদ্ধার ৫ ছাত্রী

প্রকাশিত: ০৪ অক্টোবর, ২০২৬ ০০:০৯

আটকা পড়েছিলেন রুমের ভেতরে

পৌর শহরের বনানীপাড়া এলাকার একটি আবাসিক ভবনের রুমের ভেতরে আটকা পড়া ৫ জন ছাত্রীকে ১৪ ঘণ্টা পর দরজা ভেঙে উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তিনতলা একটি ভবনের তৃতীয় তলার একটি রুম থেকে তাদের উদ্ধার করা হয়। বাসার স্টিলের দরজার তালা অকেজো হয়ে যাওয়ায় ৫ ছাত্রী রুমের ভেতরে আটকা পড়েছিলেন।

 

 

 


পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সুনামগঞ্জ শহরের বনানীপাড়া আবাসিক এলাকার বাসিন্দা, সাবেক ইউপি সদস্য ও কয়লা ব্যবসায়ী মো. সামছুল হকের ভবনের একটি রুম ভাড়া নিয়ে থাকেন ৪ জন ছাত্রী। তাদের মধ্যে ২ জন কলেজছাত্রী ও ২ জন নার্সিংয়ে ভর্তিচ্ছু। শুক্রবার রাত ৯টার দিকে ওই ছাত্রীদের রুমের দরজাটি ভেতর থেকে বন্ধ হয়ে যায়। রুমের ভেতরে ওই ৪ জন ছাত্রীসহ বাসার মালিকের কলেজপড়ুয়া মেয়েও আটকা পড়েন। পরে বাসার মালিক সামছুল হক ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা সদর মডেল থানার ওসির উপস্থিতিতে দরজা ভেঙে ছাত্রীদের উদ্ধার করেন।

 


সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়ারহাউস পরিদর্শক সুবল চন্দ্র দেবনাথ জানান,  বাসার তিনতলায় একটি রুমের ভেতরে ৫ জন ছাত্রী আটকা পড়েছেন, এমন খবরে তারা সেখানে যান। এরপর সদর থানার ওসির উপস্থিতিতে ওই রুমের দরজা ভেঙে ছাত্রীদের উদ্ধার করা হয়েছে। সবাই সুস্থ আছেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার