বৃত্তিপ্রাপ্ত ২৩ শিক্ষার্থীকে সংবর্ধনা

প্রকাশিত: ০৩ অক্টোবর, ২০২৬ ২৩:৫১

শাহজালাল জামেয়া ইসলামিয়া ষষ্ঠগ্রাম দাখিল মাদ্রাসা

দোয়ারাবাজার উপজেলার আমবাড়ী বাজার ইউনিয়নের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান শাহজালাল জামেয়া ইসলামিয়া ষষ্ঠগ্রাম দাখিল মাদ্রাসায় সরকারি বৃত্তিসহ বিভিন্ন ক্যাটাগরিতে বৃত্তিপ্রাপ্ত ২৩ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় রামপুর গ্রামে মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠান হয়।

 


মাদ্রাসার সুপার মাওলানা মো. আনোয়ার হোসাইনের সার্বিক তত্ত্বাবধানে এবং মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আরশাফ আলী ও অ্যাডভোকেট মোহাম্মদ মাসুক মিয়ার যৌথ সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহেরা জামেয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ। এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন বোগলাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরিফুর হক জুয়েল।

 


বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান আহম্মেদ, মান্নারগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু হেনা আজিজ, সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসের পরিদর্শক সাইফুল ইসলাম এবং দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মুস্তফা তামিম আল মাহদী।
অনুষ্ঠানে অর্জিত ফলাফলের স্বীকৃতি হিসেবে সংবর্ধিত ২৩ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

 


সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রত্যন্ত গ্রামের একটি মাদ্রাসার শিক্ষার্থীরা যে কৃতিত্ব অর্জন করেছে, তা পুরো দোয়ারাবাজার উপজেলার জন্য গর্বের। শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা ও অভিভাবকদের সচেতনতাই এই সাফল্যের মূল চাবিকাঠি। অর্জনের এই ধারা অব্যাহত রাখতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সবসময় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, মাদ্রাসায় পড়াশোনা করেও দেশ ও জাতির কল্যাণে অসামান্য অবদান রাখার সুযোগ রয়েছে। শিক্ষার্থীরা তাদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে এলাকাকে আলোকিত করবে এবং আগামী দিনে দেশের বড় সম্পদে পরিণত হবে। এজন্য শিক্ষার্থীদের উপযুক্ত সুযোগ—সুবিধা ও সঠিক দিকনির্দেশনা প্রদানে অভিভাবকদের আরও যত্নশীল হতে হবে।

 


অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন আকবর আলী, মক্তছীর আলী, উকিল আলী মেম্বার, নুরুল ইসলাম, সুন্দর আলী, আব্দুল কাদির সহ মাদ্রাসার শিক্ষক—শিক্ষিকা, অভিভাবক ও এলাকার সাধারণ জনগণ।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার