যুক্তরাষ্ট্রের হয়ে প্রথম গোল, ইতিহাসের পাতায় বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান

প্রকাশিত: ০৪ অক্টোবর, ২০২৬ ১১:১৩

সংগৃহীত ছবি 

পেরু ও চিলির বিপক্ষে জয়ের পর আসল পরীক্ষা ছিল চিরপ্রতিদ্বন্দ্বী মেক্সিকোর বিরুদ্ধে। তবে উত্তাপ ছড়ানো লড়াইয়ের জন্য যুক্তরাষ্ট্র তৈরি থাকলেও প্রস্তুত ছিল না মেক্সিকো। তরুণদের দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে মেক্সিকোকে ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে মরিসিও পোচেত্তিনোর শিষ্যরা। এই ম্যাচে যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোল করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানপুরো ম্যাচে একচ্ছত্র আধিপত্য দেখায় মার্কিন তরুণরা।

 

 

ম্যাচের প্রথম গোলটি করেন ১৮ বছর বয়সী জুলিয়ান হাল। চলতি আন্তর্জাতিক উইন্ডোতে পেরু, চিলি ও মেক্সিকোর বিরুদ্ধে টানা তিন ম্যাচে গোল করলেন নিউ ইয়র্ক রেড বুলসের এই ফরোয়ার্ড। সাবেক মার্কিন ফুটবলার এডি জনসনের পর প্রথম খেলোয়াড় হিসেবে নিজের প্রথম তিন আন্তর্জাতিক ম্যাচেই গোল করার নজির গড়লেন হাল।

 

 

দ্বিতীয় গোলটিতে ইতিহাস গড়েন ১৭ বছর বয়সী কাভান সুলিভান। মেক্সিকোর গোলরক্ষক রাউল রাঙ্গেলের বাড়ানো ভুল পাস মাঝমাঠে ধরে দূরপাল্লার দর্শনীয় শটে লক্ষ্যভেদ করেন তিনি। এই গোলের মাধ্যমে যুক্তরাষ্ট্রের জাতীয় দলের ইতিহাসের সর্বকনিষ্ঠ গোলদাতা হওয়ার গৌরব অর্জন করেন সুলিভান। শেষদিকে মেক্সিকোর ঢিলেঢালা রক্ষণভাগের সুযোগ নিয়ে তৃতীয় গোলটি করেন মালিক টিলম্যান।

 


অন্যদিকে মেক্সিকোর জন্য রাতটি ছিল বিভীষিকাময়। প্রথম দুই গোলেই ছিল গোলরক্ষক রাঙ্গেলের মারাত্মক ভুল। এছাড়া ম্যাচের শেষ দিকে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বদলি নামা ডিফেন্ডার মাতেও চাবেস, যা মেক্সিকোর ঘুরে দাঁড়ানোর আশা একপ্রকার শেষ করে দেয়।

 

 

মূল তারকাদের অনেকেই একাদশে ছিলেন না, তবুও তরুণদের ওপর আস্থা রেখে মেক্সিকোর বিপক্ষে নিজের প্রথম জয়ের দেখা পেলেন কোচ মরিসিও পোচেত্তিনো। একাদশে প্রথমবার সুযোগ পেয়ে চমৎকার খেলেছেন বার্সেলোনা যুব দলের গোলরক্ষক ডিয়েগো কোচেনও। এই জয় ইঙ্গিত দিচ্ছে, পোচেত্তিনোর অধীনে সঠিক পথেই এগোচ্ছে যুক্তরাষ্ট্র ফুটবল দল।
সূত্র: কালবেলা .কম
এমডি

খেলাধুলা থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার