দুধে পানি মেশানোয় জরিমানা, জাদুকাটায় অবৈধ বালু জব্দ

প্রকাশিত: ০৭ অক্টোবর, ২০২৬ ২২:৫০

জেলা প্রশাসনের অভিযান

জনস্বার্থ রক্ষা ও পরিবেশ সুরক্ষায় সুনামগঞ্জ সদর ও তাহিরপুর উপজেলায় পৃথক মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। গত ৬ অক্টোবর (মঙ্গলবার) পরিচালিত এসব অভিযানে এক দুধ বিক্রেতাকে জরিমানা করার পাশাপাশি জাদুকাটা নদী থেকে অবৈধ বালু উত্তোলনকালে ট্রলার ও বাল্কহেড জব্দ করা হয়।

 


সুনামগঞ্জ সদর উপজেলায় বিক্রিত গরুর দুধের গুণগত মান যাচাইয়ে অভিযান চালায় মোবাইল কোর্ট। যাচাইকালে দুধে পানি মেশানোর প্রমাণ পাওয়া গেলে ভোক্তা অধিকার আইনে অভিযুক্ত ব্যক্তিকে তিন হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ভেজাল মিশ্রিত দুধ বিনষ্ট করা হয়। এছাড়াও বাজারের বিভিন্ন বিক্রয়কেন্দ্র ও খামার থেকে অধিকতর রাসায়নিক পরীক্ষার জন্য দুধের নমুনা সংগ্রহ করেছে কর্তৃপক্ষ।

 


অন্যদিকে, তাহিরপুর উপজেলার ঐতিহ্যবাহী জাদুকাটা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে নদী থেকে অবৈধ বালু বহনকারী একটি ট্রলার, একটি বাল্কহেড ও বিপুল পরিমাণ বালু জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত বালু প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রি করা হয় এবং ট্রলার ও বাল্কহেডটি স্থানীয় পুলিশের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

 


জেলা প্রশাসনের পক্ষে থেকে জানানো হয়, জনস্বার্থ রক্ষা, খাদ্যে ভেজাল প্রতিরোধ এবং প্রাকৃতিক পরিবেশ সুরক্ষায় জেলাজুড়ে এই ধরনের মোবাইল কোর্ট ও অভিযান অব্যাহত থাকবে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার