বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০১ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম

প্রকাশিত: ০৮ অক্টোবর, ২০২৬ ১১:২৬

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আরও বেড়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০১ ডলার ছাড়িয়েছে। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ তেল উৎপাদনকারী অঞ্চল থেকে সরবরাহ নিয়ে উদ্বেগের মধ্যেই এ দাম বেড়েছে।

 

 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৭টা ১৬ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ১ ডলার ৩৩ সেন্ট বা ১ দশমিক ৩৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০১ ডলার ৫৩ সেন্টে দাঁড়ায়।

 

 

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দাম ১ ডলার ১১ সেন্ট বা ১ দশমিক ২৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৯ ডলার ৩৯ সেন্টে উঠেছে।

 

 

উপসাগরীয় অঞ্চল ও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর হামলা বাড়ায় তেল সরবরাহ নিয়ে বাজারে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল পরিবহন করা হয়। ফলে সেখানে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হলে বৈশ্বিক সরবরাহব্যবস্থায় প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়।

 

 

সরবরাহ নিয়ে এই উদ্বেগই আন্তর্জাতিক বাজারে তেলের দামে ঊর্ধ্বমুখী চাপ তৈরি করছে।

সূত্র:কালবেলা .কম
 

আন্তর্জাতিক থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার