প্রকাশিত: ০৮ অক্টোবর, ২০২৬ ২৩:১৫
সুনামগঞ্জ পৌরসভাকে ‘নগর স্থানীয় সক্ষমতা বৃদ্ধি প্রকল্প’এ (টখএঊচ)’ অন্তর্ভুক্ত করা হয়েছে। দেশের ৩২৭ পৌরসভার মধ্যে ২২ পৌরসভাকে এই প্রকল্পে যুক্ত করা হয়। বৃহস্পতিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে এই উপলক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আব্দুল মঈন খান এমপি।
অনুষ্ঠানে সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক অসিম চন্দ্র বণিক ও প্রকৌশলী আশরাফুল ইসলাম কয়েস অংশ নেন। অন্য পৌরসভা ও সিটি কর্পোরেশনগুলোর মেয়র ও একজন করে প্রকৌশলী অংশ নেন এই আয়োজনে।
স্থানীয় সরকার কোভিড—১৯ মোকাবিলা ও পুনরুদ্ধার প্রকল্প (খএঈজজচ)—এর আওতায় এবং প্রস্তাবিত নগর সক্ষমতা বৃদ্ধি প্রকল্প (টখএঊচ) এর ওপর ‘স্থানীয় সরকার কোভিড—১৯ মোকাবিলা ও পুনরুদ্ধার প্রকল্পের শিক্ষা’ শীর্ষক জাতীয় এই কর্মশালায় জানানো হয় নির্ধারিত ২২ টি পৌরসভার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই এই প্রকল্পে অর্থায়ন করছে বিশ^ব্যাংক।
সুনামগঞ্জ ছাড়াও প্রকল্পে অন্ত:ভূর্ক্ত অন্য পৌরসভাগুলো হচ্ছে— ফরিদপুর, শিবগঞ্জ (বগুড়া), পাবনা, মতলব, হাটহাজারী, ঠাকুরগাঁও, মোংলা, পটুয়াখালী, জামালপুর, ঘোড়াশাল, কালকিনি, সিরাজগঞ্জ, নওহাটা, ফেনী, কক্সবাজার, হবিগঞ্জ, গোবিন্দগঞ্জ, যশোর, ভোলা, গফরগাঁও এবং মানিকগঞ্জ পৌরসভা।
সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক অসিম চন্দ্র বণিক বললেন, পৌরবাসীর সহযোগিতায় কাজের দক্ষতায় এই প্রকল্পে অন্ত:র্ভুক্ত হওয়া সম্ভব হয়েছে। এই প্রকল্পে যুক্ত হলে— ড্রেনেজের ও সড়কের উন্নয়ন, নাগরিকদের জন্য নির্মিত অবকাঠামো উন্নয়নখাতে আর্থিক সহযোগিতা পাওয়া যাবে। পৌরসভার সামর্থ বাড়াতেও প্রকল্প থেকে আর্থিক বিনিয়োগ করা হবে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন