বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন বিধিনিষেধ জারি করল যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৮ অক্টোবর, ২০২৬ ১১:৩৪

সংগৃহীত ছবি 

অভিবাসন প্রক্রিয়া কঠোর করার অংশ হিসেবে নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইএস)। ডিএইএসের দেওয়া নতুন প্রস্তাবে বলা হয়েছে, আন্তর্জাতিক শিক্ষার্থীরা যদি দেশটিতে কাজ করতে চায়, তবে তাদের প্রশিক্ষণ ফি বাবদ অন্তত ৭০ হাজার ডলার পরিশোধ করতে হবে।


বুধবার প্রকাশিত এক সরকারি নোটিশে এই তথ্য জানানো হয়েছে।

 

এতে বলা হয়েছে, এফ-১ ভিসাধারী শিক্ষার্থীদের ‘অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং’ বা হাতে-কলমে কাজের প্রশিক্ষণের জন্য কোনো অনুমোদিত প্রতিষ্ঠানকে ৭০ হাজার ডলার এবং অতিরিক্ত কোনো কাজের প্রশিক্ষণের জন্য ৩০ হাজার ডলার দিতে হবে। বর্তমানে অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং (ওপিটি)-এর জন্য শিক্ষার্থীদের প্রায় ৫০০ ডলার দিতে হয়।

ডিএইএসের দাবি, নতুন ফি চালুর উদ্দেশ্য হলো অভিবাসন ব্যবস্থায় জালিয়াতি রোধ, অভিবাসন ব্যবস্থার স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা জোরদার করা এবং যুক্তরাষ্ট্রের কর্মীদের সুরক্ষা নিশ্চিত করা।

ওপটি ব্যবস্থার মাধ্যমে বিদেশি শিক্ষার্থীরা পড়াশোনার সময় সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘণ্টা এবং স্নাতক শেষ করারপর নির্দিষ্ট সময় পর্যন্ত কাজের প্রশিক্ষণ নিতে পারেন। বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত—বিষয়ে ডিগ্রিধারীদের জন্য অতিরিক্ত সুবিধাও রয়েছে।

 

সাধারণত ওপিটি অনেক শিক্ষার্থীর জন্য পরবর্তীতে এইচ-১বি ভিসায় চাকরির সুযোগ পাওয়ার একটি গুরুত্বপূর্ণ পথ। তবে ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে এইচ-১বি ভিসার ক্ষেত্রেও বাড়তি ফি ও বিধিনিষেধ আরোপ করেছে।

 

প্রস্তাবিত নিয়মটি নিয়ে দ্রুত আইনি চ্যালেঞ্জের আশঙ্কা রয়েছে। এ বিষয়ে জনসাধারণের মতামত দেওয়ার জন্য ৩০ দিন সময় রাখা হয়েছে। চূড়ান্ত অনুমোদনের পর নিয়মটি কার্যকর করতে আরো ৬০ দিন সময় দেওয়ার কথা জানিয়েছে ডিএইচএস।

সূত্র: যুগান্তর.কম
 

আন্তর্জাতিক থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার