বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আজ

প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৬ ১১:১০

সংগৃহীত ছবি 

আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। বাংলাদেশে প্রাপ্তবয়স্কদের ১৮ দশমিক ৭ শতাংশ এবং শিশু-কিশোরদের ১২ দশমিক ৬ শতাংশ মানসিক রোগে ভুগছেন। উদ্বেগের বিষয়, আক্রান্তদের ৯২ শতাংশই কোনো ধরনের চিকিৎসা নেন না।

 

 

মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং আক্রান্ত ব্যক্তিদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরার আহ্বানের মধ্য দিয়ে আজ ১০ অক্টোবর সারা বিশ্বের মতো বাংলাদেশেও নানা আয়োজনে পালিত হবে দিবসটি।

 

 

এ বছরের বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য- ‘বাস্তব অভিজ্ঞতা শোনা: আসল কণ্ঠস্বর, প্রকৃত পরিবর্তন’।

 

বিশ্বজুড়ে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়াতে ১৯৯২ খ্রিষ্টাব্দ থেকে প্রতি বছর ১০ অক্টোবর ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস’ পালন করা হয়।

 

মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের এক জরিপে উঠে এসেছে, বাংলাদেশের ১৮ দশমিক ৭ শতাংশ প্রাপ্তবয়স্ক এবং ১২ দশমিক ৬ শতাংশ শিশু-কিশোর মানসিক রোগে ভুগছেন। তবে আক্রান্তদের ৯২ শতাংশই কোনো ধরনের চিকিৎসা নেন না।

 

 

বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, মানসিক রোগ দুই ধরনের। এর মধ্যে গুরুতর মানসিক রোগের মধ্যে রয়েছে সিজোফ্রেনিয়া, বাইপোলার মুড ডিজঅর্ডার, ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশতা এবং আলঝেইমারস। অন্যদিকে, সাধারণ মানসিক সমস্যার মধ্যে রয়েছে দুশ্চিন্তা, অনিদ্রা, শুচিবায়ু, ফোবিয়া বা ভীতি এবং বিষণ্নতায় ভোগা।

 


চিকিৎসকদের মতে, বাইপোলার ডিজঅর্ডার একটি দীর্ঘমেয়াদি মানসিক সমস্যা। ওষুধ বা চিকিৎসার মাধ্যমে এ রোগ নিয়ন্ত্রণে রাখা যায়, তবে রোগী পুরোপুরি সুস্থ হন না।
সূত্র: কালবেলা .কম
এমডি

বিশেষ সংখ্যা থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার