চোখ ভালো রাখতে উপকারী ৬ পানীয়

প্রকাশিত: ০৮ অক্টোবর, ২০২৬ ১২:১০

সংগৃহীত ছবি 

চোখের স্বাস্থ্য ভালো রাখতে পুষ্টিকর খাবার খুবই গুরুত্বপূর্ণ। চোখের বিভিন্ন সমস্যা দূর করতে প্রতিদিনের খাদ্য তালিকায় কয়েক ধরনের পানীয় রাখতে পারেন। যেমন-

 

গাজরের রস 
গাজরের রসে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন এবং ভিটামিন এ থাকে। এই উপাদানগুলো চোখের দৃষ্টিশক্তি বাড়াতে ভালো কাজ করে। 

পালং শাকের রস

নিয়মিত পালং শাকের জুস খেলে ম্যাকুলার ডিজেনারেশন বা বয়সজনিত দৃষ্টিশক্তি কমার ঝুঁকি অনেকটাই কমে যায়।


সাইট্রাস ফলের রস


লেবু বা কমলালেবুর মতো সাইট্রাস ফলের রসে ভিটামিন সি থাকে। এটি চোখের রক্তনালী সুস্থ রাখে। সেই সঙ্গে ছানি পড়ার ঝুঁকি কমায়। 
বিটরুটের রস


বিটরুটের রসে থাকা নাইট্রেট এবং অ্যান্টিঅক্সিডেন্ট চোখের অপটিক নার্ভে রক্ত ও অক্সিজেনের প্রবাহ বাড়াতে সাহায্য করে। 
গ্রিন টি


গ্রিন টি-তে থাকা ক্যাটেচিন উপাদান চোখের দৃষ্টিশক্তি উন্নত করতে খুবই উপকারী। 


ডাবের পানি
ডাবের পানিতে শরীরের প্রয়োজনীয় ইলেকট্রোলাইট ও পানির ভারসাম্য বজায় থাকে। নিয়মিত এই পানি খেলে চোখে পর্যাপ্ত পরিমাণে পানি থাকে। সেই সঙ্গে চোখ শুকিয়ে যাওয়ার সমস্যাও কমে যায়। 

সূত্র:  সমকাল.কম
 

বিশেষ সংখ্যা থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার