প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৬ ২৩:৫০
সভাপতি দিলোয়ার, সম্পাদক সুজন
হাওরের প্রকৃতি, পরিবেশ, জীববৈচিত্র্য, খনিজ সম্পদ সুরক্ষা, সরকারি উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং নদ—নদী রক্ষায় সোচ্চার সংগঠন ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন’ ছাতক উপজেলা শাখার দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সর্বসম্মতিক্রমে মোহাম্মদ দিলোয়ার হোসেনকে সভাপতি ও উজ্জীবক সুজন তালুকদারকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
শনিবার দুপুর ২টায় ছাতক শহরের একটি রেস্টুরেন্টে সম্মেলনে সভাপতিত্ব করেন ছাতক উপজেলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ দিলোয়ার হোসেন। উজ্জীবক সুজন তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি মো. রাজু আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সহ সভাপতি মো. ওবায়দুল মুন্সী ও সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলন।
সভায় বক্তারা হাওরাঞ্চলের সার্বিক উন্নয়ন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণ এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে অনিয়ম, ধীরগতি, দুর্নীতি ও ঠিকাদারি সিন্ডিকেট কঠোরভাবে প্রতিরোধ করতে হবে। সভায় চেলা, মরা চেলা নদীতে বালু লুটের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, পরিবেশ অধিদপ্তরের জারিকৃত মামলায় রাষ্ট্রীয় সম্পদ লুটের যে পরিমাণ উল্লেখ করা হয়েছে তা যথার্থ নয়। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত লুটের চিত্র জনগণের সামনে প্রকাশ করতে হবে। রাষ্ট্রীয় সম্পদ লুটকারীদের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের যে মামলা করা হয়েছে আমরা তা ইতিবাচক বলে মনে করি। সেই সাথে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে বিচারের দাবিও জানানো হয়।
সম্মেলনে ৩৫ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটিতে সহ—সভাপতি হিসেবে আব্দুর রহমান, তোফায়েল খান বিপন, নিজাম উদ্দিন, হাবিবুর রহমান নাছির, আব্দুল খালিক, ইকবাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জামিল হোসেন, সাংগঠনিক সম্পাদক রাজিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কে এম বাছিত, অর্থ সম্পাদক: দিলোয়ার হোসেন জয়, বাঁধ বিষয়ক সম্পাদক শিব্বির আহমদ, বাঁধ বিষয়ক সম্পাদক রবিউল হাসান, দপ্তর সম্পাদক সোনা মিয়া, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সেলিম মাহবুব, শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আব্দুস সামাদ আজাদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক খালেদ আহমদ, আইন নারী ও মিশু বিষয়ক সম্পাদক আব্দুল্লা আল মামুন তালুকদার, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মানিক মিয়া, বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক রুবেল আহমদ, নদী ও খনিজ সম্পদ বিষয়ক সম্পাদক ইমরান হোসেন, হাওর ও কৃষি বিষয়ক সম্পাদক কফিল উদ্দিন, মিডিয়া ও যোগাযোগ বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন, নির্বাহী সদস্য জুয়েল আহমেদ, রুবেল আহমদ, আব্দুল হাদী, রুকন উদ্দিন, মো. মিলন মিয়া, সোহাগ মিয়া, সফর আলী, শফিকুর রহমান, আলী হোসেন, এমরান মিয়া, রেজাউল করিম তালুকদার রয়েছেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশিদ, সহ সভাপতি বদর উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক নুর মিয়া রাজু।
উপজেলার খবর থেকে আরো পড়ুন