বিস্যুদবারের বৈঠকের সাহিত্য উৎসব ১২ ডিসেম্বর

প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৬ ০০:৩১

শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিকেন্দ্রিক নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর ‘বিস্যুদবারের বৈঠক’ এর পঞ্চম বর্ষপূতি উপলক্ষে সাহিত্য উৎসব করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামী ১২ ডিসেম্বর ২০২৬ তারিখে দিনব্যাপী এই সাহিত্য উৎসব অনুষ্ঠিত হবে। এবারের উৎসবে সুনামগঞ্জের কবি ইকবাল কাগজিকে সম্মাননা জানানোসহ তাঁর সাহিত্যকর্ম নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। সুনামগঞ্জসহ সিলেট ও ঢাকায় অবস্থানরত সুনামগঞ্জের সাহিত্যকদের এই উৎসবে সম্পৃক্ত করার উদ্যোগ গ্রহণ করা হবে। উৎসবে অংশগ্রহণকারী সাহিত্যিকগণ নিজ নিজ লেখা জমা দেয়া ও পাঠ করার সুযোগ পাবেন।

 

প্রাপ্ত লেখার নির্বাচিত অংশ নিয়ে পরবর্তীতে একটি সংকলন প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া উৎসবে শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত কুইজ ও বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন থাকবে। আগ্রহী প্রকাশকগণ উৎসবস্থলে বুকস্টলও দিতে পারবেন। সুনামগঞ্জের সকল সাহিত্যিকগণকে উৎসব আয়োজনে সামিল থাকার জন্য বিস্যুদবারের বৈঠকের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার