শাল্লায় ১৬৩ শিক্ষার্থীর মাঝে জুতা-মোজা বিতরণ

প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৬ ০০:২১

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাল্লা উপজেলার প্রতাপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৬৩ জন শিক্ষার্থীর মাঝে উপহার হিসেবে সাদা জুতা ও মোজা বিতরণ করা হয়েছে। কানাডা প্রবাসী ও উপজেলার ডুমরা গ্রামের বাসিন্দা অ্যাডভোকেট সুব্রত দাশ খোকনের নিজস্ব অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে এসব উপকরণ তুলে দেওয়া হয়।

 

 

এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে আলোচনা সভা ও বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নিত্যানন্দ দাস নিতাই, শাল্লা সরকারি ডিগ্রি কলেজের সাবেক সহকারী অধ্যাপক তরুণ কান্তি দাস, বিদ্যালয়ের সাবেক সভাপতি অনিল চন্দ্র দাস, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও সুব্রত দাশ খোকনের বাবা কৃষ্ণকান্ত দাশ, স্থানীয় ইউপি সদস্য গনেন্দ্র চন্দ্র দাস সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
আলোচনা সভা শেষে অতিথিরা খুদে শিক্ষার্থীদের হাতে সাদা জুতা ও মোজা তুলে দেন। উপহার পেয়ে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আনন্দ ও ব্যাপক উৎসাহ দেখা যায়।

 


কানাডা প্রবাসী অ্যাডভোকেট সুব্রত দাশ খোকন তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের পাশে দাঁড়ানো এবং পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে উৎসাহ দেওয়া আমাদের সবার দায়িত্ব। আমি চাই, প্রত্যন্ত এলাকার শিশুরাও প্রয়োজনীয় সুযোগ—সুবিধা নিয়ে সুন্দর পরিবেশে লেখাপড়া করুক। শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে পেরে আমি আনন্দিত। ভবিষ্যতেও সামর্থ্য অনুযায়ী এলাকার শিক্ষার্থী ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।
অনুষ্ঠানে বক্তারা সুব্রত দাশ খোকনের এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এ ধরনের পদক্ষেপ শিশুদের অনুপ্রাণিত করার পাশাপাশি সমাজে মানবিকতা ও পারস্পরিক সহযোগিতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে। বিত্তবান ও প্রবাসীরা এভাবেই নিজ নিজ এলাকার শিক্ষার মানোন্নয়নে এগিয়ে আসবেন বলে স্থানীয়রা আশাবাদ ব্যক্ত করেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার