শারদীয় দুর্গোৎসবে সম্প্রীতি বজায় রাখার আহ্বান

প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৬ ০০:০২

শারদীয় দুর্গোৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় শহরের আলফাত স্কয়ারে মানববন্ধন করে বাংলাদেশ মহিলা পরিষদ সুনামগঞ্জ জেলা শাখা। 

 


সংগঠনের সভাপতি গৌরী ভট্টাচার্যে্যর সভাপতিত্বে ও প্রোগ্রাম এক্সিকিউটিভ তৃণা দে’র সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শরীফা আশ্রাফী সম্পা, সহসাধারণ সম্পাদক সবিতা বীর, সাংগঠনিক সম্পাদক পাঞ্চালী চৌধুরী এবং প্রচার, প্রকাশনা ও গণমাধ্যম সম্পাদক মিনা পাল।

 


মানববন্ধনে মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্টাচায্যর্ বলেন, বাংলাদেশ মহিলা পরিষদ সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সোচ্চার। সুনামগঞ্জে সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি ও পারস্পরিক বন্ধন রয়েছে। আসন্ন শারদীয় দুর্গোৎসবকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে গুজব ও উসকানি প্রতিরোধের পাশাপাশি প্রশাসনের সঙ্গে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে সব ধর্মের মানুষের উৎসবকে সম্মান জানাতে হবে। 

 


বক্তারা বলেন, আসন্ন শারদীয় দুর্গোৎসবকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সামাজিক সৌহাদ্যর্ বজায় রাখা জরুরি। ধর্ম—বর্ণ নির্বিশেষে সবার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে সবাইকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে। 
এ সময় বক্তারা গুজব, উসকানি ও সামাজিক বিভেদ পরিহার করে পারস্পরিক সহনশীলতা ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে সম্প্রীতির বন্ধন অটুট রাখার আহ্বাান জানান।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার