প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৬ ০০:০৮
আহ্বায়ক বাবুল, সদস্য সচিব রসরাজ
বাংলাদেশ হিন্দু—বৌদ্ধ—খ্রিস্টান ঐক্য পরিষদের সুনামগঞ্জ জেলা শাখার অনুমোদনে দিরাই পৌর শাখার ১১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বাবুল চন্দ্র দাসকে আহ্বায়ক ও রসরাজ তালুকদারকে সদস্য সচিব করা হয়েছে।
শনিবার বাংলাদেশ হিন্দু—বৌদ্ধ—খ্রিস্টান ঐক্য পরিষদের সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটি সংগঠনের গঠনতন্ত্রের ১৩ ধারা অনুসরণ করে এ কমিটির অনুমোদন দেয়।
কমিটির অন্য সদস্যরা হলেন উত্তম পুরকায়স্থ, বিপ্লব রায়, প্রণব দাস, নির্মল দেবনাথ, পঙ্কজ কুমার নন্দী মিঠু, জগৎ মল্লিকপুর, নীলকমল রায়, প্রিয়ন্ত তালুকদার ও হিরালাল শীল।
জেলা শাখার বিজ্ঞপ্তিতে আগামী তিন মাসের মধ্যে সম্মেলন আয়োজনের মাধ্যমে ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। নবগঠিত আহ্বায়ক কমিটি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি, ঐক্য ও সৌহার্দ্য সুদৃঢ় করতে কাজ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন