প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৬ ২২:৩৫
প্রতীকী ছবি।
সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১১ অক্টোবর পর্যন্ত বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯০। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত সংখ্যা ১ হাজার ৯৫।
রবিবার স্বাস্থ্য বিভাগ সিলেটের প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। নতুন করে মারা যাওয়া তিনজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিল।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় (৯ ও ১০ অক্টোবর) মারা যাওয়া তিন শিশুর মধ্যে একজনের বয়স ছয় মাস, একজনের এক বছর দুই মাস এবং অন্যজনের ১০ মাস। তাদের বাড়ি সিলেটের কোম্পানীগঞ্জ এবং সুনামগঞ্জের দিরাই ও জগন্নাথপুর উপজেলায়। এ নিয়ে সিলেট বিভাগে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৯০। এরমধ্যে হাম উপসর্গে ১৮০ ও নিশ্চিত হাম রোগে মারা গেছে ১০ জন।
১১ অক্টোবর পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম উপসর্গে ভর্তি ৫১৫ জন। জেলাভিত্তিক তথ্যে, সিলেটে নিশ্চিত হাম রোগী শনাক্ত সংখ্যা ৪২২, সুনামগঞ্জে ৩৫৭, হবিগঞ্জে ১৫৮ এবং মৌলভীবাজারে ১৫৮। হবিগঞ্জের সংখ্যার মধ্যে দুজন রুবেলা রোগী রয়েছে। সব মিলিয়ে বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১ হাজার ৯৫।
মৃত্যুর তথ্যেও সিলেট জেলা শীর্ষে। জেলাটিতে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা ৭৪। এরমধ্যে নিশ্চিত হাম রোগে মৃত্যু হয়েছে চারজনের। সুনামগঞ্জে এই দুই শ্রেণিতে মৃত্যুর সংখ্যা যথাক্রমে ৬৮ ও ১ জন। হবিগঞ্জে সন্দেহজনক হাম রোগে ২৪ জন এবং নিশ্চিত হাম রোগে চারজনের মৃত্যু হয়েছে। মৌলভীবাজারে সন্দেহজনক হাম রোগে ১৪ জন এবং নিশ্চিত হাম রোগে একজনের মৃত্যু হয়েছে।
সিলেট থেকে আরো পড়ুন