ছাতকে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৬ ২০:৩৮

ছাতকে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে মঙ্গলবার সকালে আলোচনা সভা, র‌্যালি ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের মহড়া অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

 


উপজেলা  নির্বাহী কর্মকর্তা মো. মহি উদ্দিনের  সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা দিলীপ দত্ত, টিম লিডার শাহীনুর আলম পাবেল, সাংবাদিক সাকির আমিন প্রমুখ।

 


এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিনয় কুমার দে, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা কর্মকর্তা আমিনুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের অফিস সহকারী মৌসুমী আক্তার, মাঠ কর্মকর্তা পারমিট চাকমা, অফিস সহায়ক রুবেল আহমদ, ইদন মিয়া ফায়ার ফাইটার মো. গোলাপ হোসেন, সুমন মিয়া, তানভীর আনজুম, জুনায়েদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার