লিডিং ইউনিভার্সিটিতে এ আই বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৬ ২৩:০২

লিডিং ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে  ট্রান্সফরমেশন ইন দ্য এইজ অব এআই বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি এবং কীনোট স্পীকার হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ও লিডিং ইউনিভার্সিটির প্রাক্তন উপচার্য ড. এবিএম শহিদুল ইসলাম। 

 

 


লিডিং ইউনিভার্সিটির উপচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিনের সভাপতিত্বে সেমিনারে কীনোট স্পীকার প্রফেসর ড. এবিএম শহিদুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এআই এ দক্ষ হতে সিএসই এর শিক্ষার্থী হতে হবে তা নয়, বাস্তবে কিভাবে নিজেকে ম্যাচ করা যায় তা নিয়ে পরিকল্পনা থাকতে হবে। প্রথমে নিজেকে নিজে মোটিভেট করতে হবে। নিজেকে নিজে ড্রাইভ দিতে হবে। তাই ট্রান্সফরমেশনের জন্য স্ট্রাটেজির প্রয়োজন। এআই এর যোগে অনেক সুযোগ রয়েছে এবং সেই সুযোগকে কিভাবে কাজে লাগানো যায় তার জন্য ইনফরমেশন ও উপায় জানতে এআই কে কাজে লাগাতে হবে যেকোনো বিষয়ে ক্যারিয়ার গড়তে। তিনি আরো বলেন, প্রথমে লক্ষ ঠিক করতে হবে যে কি হতে চায় এবং সেভাবে অগ্রসর হতে হবে। কম্পেটিটিভ  অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে নিজেকে আলাদাভাবে প্রেজেন্ট করতে হবে। সেক্ষেত্রে এআই গাইড করবে এবং স্ট্রাটেজি বলে দিবে। পরিশেষে তিনি লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী নেতৃত্বে সিলেটসহ বাংলাদেশের বিভিন্ন জায়গা

য় শিক্ষার প্রসার ঘটেছে তা তুলে ধরেন এবং শিক্ষার্থীদেরকে শিক্ষক ও পিতামাতাকে সন্মান করতে এবং নৈতিকতা শিক্ষা লাভ করার প্রতি আহ্বান জানান। 

সভাপতির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির উপচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করার জন্য প্রধান অতিথি ও কীনোট স্পীকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয় হলো ভালো ক্যারিয়ার তৈরি করার সর্বশেষ জায়গা। তাই তিনি কিনোট স্পীকারের পরামর্শ মেনে শিক্ষার্থীদের পড়াশোনা করার আহব্বান জানান। 

 

 

লিডিং ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের পরিচালক ও কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন প্রফেসর ড. মো. রেজাউল করিমের কোঅর্ডিনেশনে সেমিনারে লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ, প্রক্টর মো. মাহবুবুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. কবির আহমেদ,  বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সিলেট থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার