জামালগঞ্জে ১১৭ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান

প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৬ ২২:৫৭

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায়

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ও নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে জামালগঞ্জে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান হয়েছে। এতে প্রতিযোগিতায় বিজয়ী ১১৭ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়। 

 


মঙ্গলবার বিকাল ৩টায় উপজেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জনস্বাস্থ্য বিভাগের উপসহকারী প্রকৌশলী রাম কুমার সাহা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান শান্ত, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. আনোয়ারুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাকিব আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন ডা. মো. শামসুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পীযূষ কান্তি মজুমদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক শাখা ব্যবস্থাপক সঞ্জীব দাস, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. হাবিবুর রহমান, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান, ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আখতারুজ্জামান তালুকদার, জামালগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ওয়াহিদ তালুকদার, জুলাই যোদ্ধা হাসান আল মাহমুদ প্রমুখ।

 


সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক বলেন, কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নজরুলের সাহিত্য ও জীবনদর্শন অন্যায়, বৈষম্য ও অসাম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রেরণা জোগায়।

 

 


তিনি আরও বলেন, নতুন প্রজন্মকে নজরুলের সাহিত্য, সংগীত ও জীবনদর্শনের সঙ্গে পরিচিত করার মাধ্যমে মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ গড়ে তোলা সম্ভব।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী ১১৭ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অতিথিরা। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত কর্মসূচির সমাপনী ঘোষণা করা হয়।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার