জামালগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালন

প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৬ ২২:৫৫

‎‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ভূমিকম্প, অগ্নি নির্বাপক মহড়া, র্যালী ও আলোচনা ও অনুষ্ঠিত হয়েছে। ‎মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জামালগঞ্জ রিভারভিউ পার্কে গিয়ে আলোচনা সভায় মিলিত হন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শিল্পী রানী মোদক। সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন। সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, উপজেলা ফায়ার সার্ভিস সাব অফিসার হারুনুর রশিদ মামুন, কারিতাসের জুনিয়র অফিসার স্বপন নায়ক।

 


‎এসময় উপজেলা নির্বাহী অফিসার শিল্পী রাণী মোদক বলেন, বর্তমান সরকার দুর্যোগ মোকাবেলায় আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং দুর্যোগ সহনশীল অবকাঠামো তৈরিতে কাজ করছে। তবে শুধু সরকারের একার পক্ষে দুর্যোগ মোকাবেলা সম্ভব নয়। এজন্য স্থানীয় জনপ্রতিনিধি স্বেচ্ছাসেবক সংগঠন তরুণ সমাজসেবীকে এগিয়ে আসতে হবে। তাই আসুন এই দিবসে অঙ্গীকার করি, দুর্যোগকালীন সময়ে আতঙ্কিত না হয়ে সচেতন হই একে অপরকে সহায়তা করি এবং একটি নিরাপদ সহনশীল সমাজ গঠনে নিজ নিজ অবস্থান থেকে কাজ করি।
‎আলোচনা সভা শেষে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ব্যবস্থাপনায় ভূমিকম্প ও অগ্নিনির্বাপক বিষয়ক মহড়া দেওয়া হয়।

উপজেলার খবর থেকে আরো পড়ুন

বিজ্ঞাপন

সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার