প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৬ ২০:৩৯
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় তরুণ—তরুণীদের সচেতন করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সামাজিক সংগঠন সুনামগঞ্জ জনউদ্যোগের আয়োজনে এই সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের আহ্বায়ক সুখেন্দু সেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির সদস্য জাহাঙ্গীর আলম। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তরুণ— তরুণীরা অংশগ্রহণ করেন। এসময় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সামাজিক সহাবস্থান নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন তারা।
সভায় তরুণ প্রজন্মের মধ্যে সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ধর্ম—বর্ণ—নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি বজায় রাখা এবং বিভেদ ও বিদ্বেষমুক্ত সমাজ গঠনে তরুণ—তরুণীদের সচেতন ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভা সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব সাইদুর রহমান আসাদ।
উপজেলার খবর থেকে আরো পড়ুন