‘ট্যালেন্ট হান্ট’ মেধাবৃত্তির পুরস্কার বিতরণ

প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৬ ২০:৪১

সুনামগঞ্জ বিজ্ঞান ক্লাব আয়োজিত ট্যালেন্ট হান্ট মেধা যাচাই পরীক্ষার পুরস্কার বিতরণ মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই অনুষ্ঠান হয়।

 


সুনামগঞ্জে তৃতীয়বারের মতো আয়োজিত এই পরীক্ষায় এবার প্রথম থেকে দশম শ্রেণির ১৭৫০জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ১০০জন শিক্ষার্থীকে ক্রেস্ট, সনদপত্র, মেডেল ও প্রাইজবন্ড প্রদান করা হয়। এই পরীক্ষা আয়োজনে সহযোগিতা করে বেসরকারি উন্নয়ন সংস্থা ইয়ুথ ফর নেশন।

 


পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ পরিমল কান্তি দে।   
সুনামগঞ্জ সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি শিক্ষক কানিজ সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অ্যডভোকেট খলিল রহমান, সুনামগঞ্জ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক নির্মলেন্দু শর্মা। শুভেচ্ছা বক্তব্য দেন সুনামগঞ্জ বিজ্ঞান ক্লাবের সভাপতি বর্ণা দাস, ট্যালেন্ট হান্ট'র কন্ট্রোলারে সমদীপ দাস।

 


প্রধান অতিথির বক্তব্যে শিক্ষাবিদ পরিমল কান্তি দে বলেন, শিক্ষার্থীদের আনন্দময় পাঠদান যেমন শিক্ষাপ্রতিষ্ঠানে নিশ্চিত করা জরুরি, তেমনি বাড়িতেও সেই পরিবেশ দরকার। এ জন্য অভিভাবকদের সচেতন হতে হবে। লেখাপড়ার পাশাপাশি তাদের খেলাধুলা, সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত করতে হবে। এতে মেধার পরিপূর্ণ বিকাশ ঘটবে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার