১০০ প্রকল্পের সোয়া ৩ কোটি টাকার চেক হস্তান্তর

প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৬ ২২:৫৩

সুনামগঞ্জে জেলা পরিষদ

জেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানসহ নানা অবকাঠামো উন্নয়নে জেলা পরিষদের অর্থায়নে ৩ কোটি ১৭ লাখ টাকার ১০০ টি উন্নয়ন প্রকল্পের চেক হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা পরিষদের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে প্রকল্পগুলোর বরাদ্দকৃত অর্থের চেক বিতরণ করা হয়। এই অর্থায়নের মাধ্যমে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠানের সংস্কার ও উন্নয়ন, স্থানীয় রাস্তাঘাট নির্মাণ ও পুননির্মাণ কাজ বাস্তবায়ন হবে। 


এসময় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের টাকা সঠিক ভাবে ব্যবহার করার নির্দেশনা দেন জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী।

 


মিজানুর রহমান চৌধুরী বলেন, জেলা পরিষদের পক্ষ থেকে আমরা সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করবো। সকলকে বিনীতভাবে অনুরোধ করবো যে, যে প্রতিষ্ঠানে চেক নিচ্ছেন, প্রতিষ্ঠানে সঠিকভাবে যাতে এই টাকা ব্যবহার হয়, সেটা আপনারা নিশ্চিত করবেন। 
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আছেন, ইঞ্জিনিয়াররা আছেন, বিভিন্ন সহকারী আছেন। উনারা বিভিন্ন সময় যাবেন, বিভিন্ন প্রকল্প পর্যবেক্ষণ করবেন। আর আমি মনে করি, আপনারা যারা দায়িত্বশীল আছেন, আপনাদের মাধ্যমে এই প্রতিষ্ঠানে সুন্দরভাবে কাজ হবে এবং এই কাজের মাধ্যমে জনগণ উপকৃত হবে। মানুষ যাতে উপকৃত হয়, মানুষ যাতে সঠিকভাবে আমাদের সরকারি যে বরাদ্দ সেটা জানে এবং সেটা যাতে সঠিক কাজে লাগে, আপনারা নিশ্চিত করবেন। সরকারি টাকা যাতে কোনোভাবেই অপচয় না হয়, সেটা আপনারা নিশ্চিত করবেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার