প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৬ ২১:০৮
শারদীয় দুর্গাপূজা
ছবি -সু.খবর
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ধর্মপাশায় অসহায় ও সুবিধাবঞ্চিত নারী—পুরুষের মাঝে বস্ত্র বিতরণ এবং রোগীদের চিকিৎসার জন্য অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার বেলা ১১টায় ধর্মপাশা বৈদিক সনাতন সামাজিক সংগঠনের উদ্যোগে এবং মানবিক মানুষের অর্থায়নে এ মানবিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়। সহায়তা প্রাপ্তদের মধ্যে ১০২ জন নারীকে শাড়ি, ৫৩ জন পুরুষকে লুঙ্গি এবং ৪ জন অসুস্থ রোগীকে নগদ অর্থ প্রদান করা হয়। ধর্মপাশা বিজয় ২৪ চত্বরে অবস্থিত সংগঠনের কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত আয়োজিত অনুষ্ঠানে শুরুতেই যে সকল মানবিক মানুষেরা অর্থ দিয়ে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
সংগঠনের সহ—সভাপতি দিপক চন্দ্র সরকারের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক অজয় চন্দ্র সিংহ ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক অসিম চন্দ্র শীলের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায় ও ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন। অন্যান্যের মাঝে বক্তব্য দেন জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপির সদস্য মজিবুর রহমান মজুমদার, সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি যতিন্দ্র চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র সরকার, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক ও ইউপি সদস্য মেহেদী হাসান উজ্জ্বল, উপজেলা সৎসঙ্গ শ্রী মন্দিরের সভাপতি তরুণ বর্ধ্বন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইনুর হক জিলানী। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহি চৌধুরী বাড়ীর সন্তান দেবর্ষি চৌধুরী রিদ্ধি। এ সময় ধর্মপাশা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনায় সার্বিকভাবে সহযোগিতা করেছেন, সংগঠনের সহ—সাংগঠনিক সম্পাদক নয়ন চন্দ্র বিশ্বাস, প্রচার সম্পাদক অরবিন্দ পাল আনন্দ, সাংস্কৃতিক সম্পাদক বিমল দাস, সম্মানিত সদস্য রজত চন্দ্র সরকার ও উপজেলা পূজা উদযাপন পরিষদের অর্থ সম্পাদক অমল চন্দ্র সিংহ।
আয়োজকরা জানান, শারদীয় দুর্গাপূজার আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়া এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলার খবর থেকে আরো পড়ুন