প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৬ ২১:৪৭
ছবি -সু.খবর
‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড—২০২৬’ ও যুব সংগঠনগুলোর মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। শনিবার সন্ধ্যায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশের সকল জেলার ন্যায় সুনামগঞ্জেও একযোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে দেশব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করেন।
এ উপলক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে আয়োজিত আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাকিবুল হাসান রাসেল, সুনামগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক জাফর ইকবাল চৌধুরী এবং কম্পিউটার প্রশিক্ষক মো. আলমগীর কবির।
এছাড়া তাহিরপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হুমায়ুন কবির, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল ওয়াদুদ খানসহ জেলার বিভিন্ন যুব ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দেশব্যাপী সফল কাজের স্বীকৃতিস্বরূপ সুনামগঞ্জের দুইটি যুব সংগঠনকে সাধারণ ও বিশেষ ক্যাটাগরিতে অনুদানের চেক প্রদান করা হয়। এর মধ্যে মৎস্য চাষে অবদানের জন্য সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের কান্দাপাড়া গুচ্ছগ্রাম উত্তর ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘকে ১ লক্ষ টাকা এবং পোশাক ও নকশিকাঁথা সেলাইয়ে সফলতার জন্য তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ‘বন্ধু সমাজকল্যাণ যুব সংগঠন’—কে ৭৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।
উপজেলার খবর থেকে আরো পড়ুন