পৌরসভা ও উইনার ক্লাবের বৃক্ষরোপণ 

প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৬ ২১:৫৩

ছবি -সু.খবর

সুনামগঞ্জ পৌরসভার উদ্যোগে ও সামাজিক সংগঠন উইনার ক্লাবের সহযোগিতায় সৌন্দর্যবর্ধক বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালে বড়পাড়া নদীর পাড় খেলার মাঠের পাশে নদীর তীরে শিমুলের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক অসীম চন্দ্র বনিক। বৃক্ষরোপণের পাশাপাশি খেলার মাঠে পৌরসভার নির্মিত স্থায়ী ফুটবল গোলপোস্টের উদ্বোধন করেন পৌর প্রশাসক।


এসময় আরও উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপি ও বড়পাড়া উন্নয়ন কমিটির সভাপতি মতিউর রহমান, বড়পাড়া ফুটবল একাডেমির সভাপতি ও শিক্ষক এনাম আহমেদ, উইনার ক্লাবের সহ সভাপতি হুশিয়ার আলম, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি সানাউল সনি, জেলা ক্রিকেট দলের অধিনায়ক সাদ্দাম হোসেন সহ উইনার ক্লাব, বড়পাড়া উন্নয়ন কমিটির সদস্য ও স্থানীয়রা। 


পৌর প্রশাসক অসীম চন্দ্র বনিক বলেন, খেলাধুলার মাধ্যমে মানুষ শারীরিক ভাবে সুস্থ থাকে। বৃক্ষরোপণ করার মাধ্যমে পরিবেশ সুস্থ থাকে। দুটি ভালো কাজে আমি সব সময় উৎসাহ দেই। পৌরসভার পক্ষ থেকেও সর্বোচ্চ সহায়তা থাকবে। আমরা এখানে অর্থ দিয়েছি খেলোয়াড় ও সংগঠনের সদস্যরা এই গাছের পরিচর্চা করবে এই শর্তে। এছাড়াও বড়পাড়ার উন্নয়নে এক ডজন উন্নয়ন প্রকল্প হাতে নেয়া হয়েছে। অর্থ বরাদ্দ পেলে এগুলো বাস্তবায়ন হবে। খেলার মাঠে একটি সড়কের জন্য সবাই বলেছেন আমি সর্বোচ্চ চেষ্টা করবো এই সড়ক নির্মাণের। 
উইনার ক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিলন বলেন, এলাকার যুবকদের নিয়ে অবহেলিত বড়পাড়াকে সামাজিক ভাবে উন্নয়ন করার চেষ্টা করছি আমরা। পৌরসভা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন ভাবে সাহায্য করে যাছে। আমরা আজকে মাঠের একদিকে শিমুল গাছ লাগিয়েছি। এগুলো বড় হয়ে ফুল ফুটলে শহরের মানুষ এখানে ছুটে আসবে ছবি তুলতে। ধীরে ধীরে মাঠের চতুর্দিক সহ পুরো বড়পাড়াকে গাছে দিয়ে সবুজ রঙে সাজিয়ে তুলবো।
 

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার