প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৬ ২১:২১
সভাপতি ইমামুল, সম্পাদক তারেক
সংগৃহীত ছবি
হাওরের প্রকৃতি, পরিবেশ, জীববৈচিত্র্য ও খনিজ সম্পদ রক্ষা এবং উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে হাওর ও নদী রক্ষা আন্দোলনের শাল্লা উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মো. ইমামুল হক কে সভাপতি ও মো. তারেক মিয়া কে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
.png)
শনিবার দুপুর ১২টায় শাল্লা উপজেলা কনফারেন্স হলে সম্মেলন হয়। হাওর ও নদী রক্ষা আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সহসভাপতি ওবায়দুল মুন্সীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা কমিটির সভাপতি মো. রাজু আহমেদ।
নবগঠিত কমিটির সহসভাপতিরা হলেন তুহীন চৌধুরী, মো. মোজাউল মিয়া, মাহমুদুল হাসান, জামাল মিয়া, নুর মোহাম্মদ ও তৈয়বুর রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবু সায়েম ও সালাম উদ্দিন, অর্থ সম্পাদক সাইকুল ইসলাম, বাঁধ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান ও ছাদিকুর রহমান, দপ্তর সম্পাদক অসিম দাশ এবং প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মাসুদ বিন তোফাজ্জল, শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক নিরেশ সূত্রধর, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক রাকিব মিয়া, আইন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক অলিউর রহমান, দুর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক সজীব সরকার বিপলু, বন, পরিবেশ ও জলবায়ুবিষয়ক সম্পাদক ইছাক মিয়া, নদী ও খনিজ সম্পদবিষয়ক সম্পাদক মাছুম মিয়া, হাওর ও কৃষিবিষয়ক সম্পাদক মোহন মিয়া এবং মিডিয়া ও যোগাযোগবিষয়ক সম্পাদক হাফিজুর রহমান। কমিটির নির্বাহী সদস্যরা হলেন মো. আক্তার হোসেন, মো. মোজাহিদ মিয়া, মোহাচ্ছিন মিয়া, মো. মোকলেছ, মোবারক মিয়া, মো. টিটন মিয়া, তাকবির হোসেন, লিটন মিয়া, মো. মোকলেছ মিয়া, হাফিজুর মিয়া ও নাজিম উদ্দীন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন