‘দুর্গাপূজা সম্প্রীতি ও মিলনের মহোৎসব’ 

প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৬ ২১:২৭

ছবি -সু.খবর

সনাতনী বিশ্বাস ও পঞ্জিকামতে, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা এবার ঘোটকে (ঘোড়ায়) চড়ে স্বর্গলোক থেকে মর্ত্যলোকে আগমন করেছেন, যার ফল ফসল ও শস্যহানি। উৎসব শেষে দেবী স্বর্গলোকে ফিরে যাবেন নৌকায় চড়ে, যার ফল শস্যবৃদ্ধি। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুক্রবার রাতে জামালগঞ্জে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। মণ্ডপে মণ্ডপে দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হয় পূজার মূল আনুষ্ঠানিকতা।


উৎসবের শুরুতেই ঐতিহাসিক সাচনা বাজার জগন্নাথ জিউর মন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী মোদক। শুক্রবার সন্ধ্যার পর তিনি মণ্ডপে উপস্থিত হয়ে ভক্ত ও পূজারীদের সাথে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। পরে উৎসবের শুভ সূচনা ও বিশ্বশান্তি কামনায় মোমবাতি প্রজ্বলন করেন তিনি। মহা ষষ্ঠী তিথিতে বেলগাছের নিচে ঘট স্থাপন ও দেবী দুর্গাকে আমন্ত্রণের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতার সাথে সংহতি প্রকাশ করেন ইউএনও।


পরে মন্দির প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জগন্নাথ জিউর মন্দির কমিটির সভাপতি অজয় পাল চৌধুরীর সভাপতিত্বে এবং পূজা উদযাপন কমিটির সহ—সাধারণ সম্পাদক প্রসেনজিৎ পাল চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনও শিল্পী রানী মোদক।


প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, সম্প্রীতির এই জামালগঞ্জে আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। দুর্গাপূজা কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি বাংলার সম্প্রীতি ও মিলনের মহোৎসব। প্রতিটি মণ্ডপে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যাতে সবাই নির্বিঘ্নে উৎসব উপভোগ করতে পারেন। তিনি সবাইকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থেকে আনন্দময় পরিবেশে পূজা উদযাপনের আহ্বান জানান।


আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বন্দে আলী, সাচনা বাজার ইউপি চেয়ারম্যান মোঃ মাসুক মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আজিজুর রহমান ও মাসুম মাহমুদ তালুকদার, সাচনা রামকৃষ্ণ সেবা আশ্রমের সভাপতি কৃপেশ বণিক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অজিত কুমার রায়, উপজেলা পূজা ফ্রন্টের সদস্য সচিব পীযূষ কান্তি তালুকদার, সাচনা বাজার বণিক কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ খোরশেদ আলম, সাচনা বাজার শারদীয় দুর্গাপূজা কমিটির সভাপতি সুমন পাল চৌধুরী। 


অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিকুর রহমান শান্ত, বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমন কুমার বর্মণ, উপজেলা প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা শিবেন্দ্র পাল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অর্ধেন্দু ঘোষ চৌধুরী, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজ্জাম্মেল হক স্বপন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমরেন্দ্র আচার্য্য শম্ভু, জগন্নাথ জিউর মন্দির কমিটির সহ—সভাপতি অজিত পাল, সুধীর দে, সুধাংশু দে, কোষাধ্যক্ষ টিটু বণিক, রামকৃষ্ণ সেবা আশ্রমের সাধারণ সম্পাদক অনন্ত পাল, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক সজীব বণিক, উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য আলী আক্কাছ মুরাদ, ইকবাল হাসান, সমাজকর্মী রিপন তালুকদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক ভক্তবৃন্দ।
 

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার