প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৬ ২১:৩২
বিশ্বম্ভরপুরে পূজা মণ্ডপ পরিদর্শনে এমপি অ্যাড. নুরুল
ছবি -সু.খবর
সুনামগঞ্জ সদর উপজেলার তিন ইউনিয়ন ও বিশ্বম্ভরপুর উপজেলার দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করে পূজার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন সুনামগঞ্জ—৪ (সদর—বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য অ্যাড. নুরুল ইসলাম নুরুল।
শনিবার এসময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, সকলে মিলে আমরা দেশকে এগিয়ে নিতে চাই। যার যার ধর্ম নির্ভয়ে নিজের মতো পালন করবেন এটাই চায় সরকার। ‘ধর্ম যার যার, দেশ সবার’—এমন মন্তব করে অ্যাড. নুরুল বলেন, আপনাদের উৎসব যাতে নির্বিঘ্নে পালন করতে পারেন, সেজন্য বিএনপি নেতা কর্মীরা সকল প্রকার সহযোগিতা করবেন, আইন—শৃঙ্খলা বাহিনীও নিরবিচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করবে।
পরিদর্শনকালে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রেজাউল হক, আনিসুল হক, আবুল কালাম, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমদ লিলু, সুনামগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুর্শেদ আহমদ উপস্থিত ছিলেন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন