প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৬ ২১:২১
অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান
বিশ্বম্ভরপুর উপজেলায় কাপনা গুচ্ছগ্রাম থেকে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার পরিচালিত এ অভিযানে মেরুয়াখালী এলাকায় বালু বোঝাই করার সময় একটি ট্রলি শনাক্ত করা হয়। মোবাইল কোর্ট টিম ঘটনাস্থলে পৌঁছালে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের সঙ্গে সম্পৃক্ত দুই ব্যক্তি পালিয়ে যান। এ সময় বালুভর্তি ট্রলিটি জব্দ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০—এর ১৫ ধারা অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযুক্ত ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় এ অভিযানে কোনো মামলা দায়ের বা অর্থদণ্ড প্রদান করা হয়নি।
অভিযান পরিচালনা করেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সকিনা আক্তার।
উপজেলার খবর থেকে আরো পড়ুন