দোয়ারায় এলপিজি গ্যাসের দাম নিয়ন্ত্রণে অভিযান, জরিমানা

প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২৬ ১৭:৩৫

দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার বাজারে এলপিজি ও সিএনজি গ্যাসের দাম পর্যবেক্ষণ এবং বাজার নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (২৩ অক্টোবর) দোয়ারাবাজার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাশেদুল ইসলামের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

 

 

 


অভিযানকালে বাজারের বিভিন্ন খুচরা দোকানে প্রতি এলপিজি গ্যাস সিলিন্ডার ১৮৮০ টাকা থেকে ১৯০০ টাকায় বিক্রি হতে দেখা যায়। পাশাপাশি বাংলাবাজার এলাকায় সিএনজি সিলিন্ডারের মূল্য সরকারি নির্ধারিত হারের সাথে সামঞ্জস্যপূর্ণ ও সহনীয় পর্যায়ে রয়েছে বলে প্রতীয়মান হয়।


অভিযান চলাকালে মূল্য তালিকা প্রদর্শন না করে পণ্য বিক্রি করার অপরাধে ৩ জন খুচরা দোকানীকে মোবাইল কোর্টের মাধ্যমে মোট ১ হাজার ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার